-
SADA SWAPNO NEEL ANDHOKAAR সাদা স্বপ্ন নীল অন্ধকার
এই উপন্যাসে রয়েছে এক ব্যর্থ ভীতু প্রেমিক। তার শান্ত প্রেমিকা। ভোরের আলোর মতো নিশ্চুপ মা। মন্দ্র বিষাদের মতো বাবা। এক ডেভিল- মে-কেয়ার ক্লাসমেট। এক সুযোগসন্ধানী রমণী। একজন হাসিমুখ কাকা। এরকমই কয়েকটি অতি সাধারণ চেনা- চেনা জীবন, যারা খানিক-খানিক একে অপরের সাথে জড়িয়ে। কিন্তু একদিন একসাথেই এদের এই সাধারণ জীবন বদলে যেতে শুরু করে। প্রায় সকলেরই সাথে ঘটতে শুরু করে একের পর এক একইরকম ঘটনা। আর সেসব ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকেন এক আশ্চর্য উদাসী মানুষ, যিনি সকলের মাঝে থাকলেও অন্য কেউ তাঁকে দেখতে পায় না। কারুবাসনা যাঁকে বোধহয় নষ্ট করে দিয়েছে অনেকটাই। কলকাতা শহরের ভুলে যাওয়া ট্রামলাইন বরাবর যিনি হেঁটে হেঁটে বহুদূর। কেউ তাঁকে জিজ্ঞেস করেনি কখনও, “এতদিন কোথায় ছিলেন?”
₹240.00₹168.00SADA SWAPNO NEEL ANDHOKAAR সাদা স্বপ্ন নীল অন্ধকার
₹240.00₹168.00 -
SHUNYER MINARE শূন্যের মিনারে
অন্ধকার আর আলোর মাঝের নিঃশব্দ সিঁড়িঘরেই দাঁড়িয়ে আছে “শূণ্যের মিনারে”। এটি একটি কবিতা-সংগ্রহ যেখানে শূণ্যতা কেবল অনুপস্থিতির নয় বরং গভীর উপস্থিতির দরজা। প্রতিটি কবিতা এখানে নিজস্ব মিনার গড়ে- কখনো বা ঘন। স্বপ্ন, বিচ্ছেদ, স্মৃতি, আমাদের অন্তর্গত নীরবতা-
সব মিলিয়ে এই বই পাঠককে নিয়ে যাবে এক অন্তর্মুখী যাত্রায়, যেখানে শব্দরা নিজেরাই জ্বালায় আলো।
এই বই সেইসব পাঠকের জন্য, যারা শব্দে স্পর্শ খোঁজেন, নীরবতায় অর্থ আর শূন্যতার মাঝে চিনতে চান আলো।
₹220.00₹154.00SHUNYER MINARE শূন্যের মিনারে
₹220.00₹154.00 -
SUKH-ASUKHER MANCHITRA সুখ- অসুখের মানচিত্র
সব সুখ-ই কি উপভোগ্য? সমান রমণীয় বা কমনীয়? এমন অনেক সুখ আছে, যার বোঝা ঘাড় থেকে নামিয়ে মানুষ বুক ভরে শ্বাস নিয়ে বলে— সুখের চেয়ে স্বস্তি ভালো। তেমনি সুখের অভাব কি সবসময় দুঃখ কিংবা অসুখ?
তাহলে ফুরিয়ে আসা দুঃখের দাগ পুষে মানুষ এত সুখ পায় কেন? ক্ষত সেরে এলে ব্যথা মরে যায়। আলতো হাত ছুঁয়ে দিলে একপ্রকার আরামই বোধ হয় তখন। অথবা একটা বুলেটের চিহ্ন—! অপরাধীর কাছে হেরে যাওয়ার দগদগে স্মৃতি কিন্ত যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সেনানায়কের বুকে গৌরবের নিশান।
এই বইয়ের নাম হতেই পারত রং- বেরঙের বৃষ্টি অথবা রোদেলা মেঘের দিন। সুখ-দুঃখ, হর্ষ-বিষাদ, ভয়- রোম্যান্স ছোট খেয়াটিতে উঠেছে পরস্পরের গা ঘেঁষে। তারা যেন বলছে “মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর।” উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে আলো ফোটার, নিজেদের প্রকাশ করার। শুধু সুখ-অসুখের এই মানচিত্রে, এক্স অক্ষরেখার কোথায় পাঠক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন— তার ওপরে নির্ভর করবে— বিম্বটি সদ না অসদ!
₹320.00₹224.00SUKH-ASUKHER MANCHITRA সুখ- অসুখের মানচিত্র
₹320.00₹224.00 -
অবিনাশ ABINASH
অবিনাশ যার কোন বিনাশ নাই। বলেছিলেন অবিনাশেরই স্কুলের কোন এক শিক্ষক।
মানুষের বেঁচে থাকার ইচ্ছা প্রবল। সে ধনী আর বিত্তবানই হোক আর সহায় সম্বলহীন দরিদ্রই হোক। অতিমাত্রায় বিধ্বস্ত না হলে কোন মানুষই এই সুন্দর পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে চায় না।
রঙ মেখে নিজের খারাপ দিকটা আড়াল করার চেষ্টা করে যায়। অবিনাশের উপলব্ধি প্রতিটি মানুষের ভিতরই দুটো রঙ থাকে। সাদা আর কালো। যেখানে সাদার আধিক্য সেখানে সামাজিক জীবন যুগের হয়। যেখানে কালো রঙের প্রাবল্য সেই সমাজে হিংসা, রেষারেষি। আরও অনেক কিছু যেটা নাকি মানুষের স্বাভাবিক আর সুস্থভাবে বেঁচে থাকার ইন্ধন যোগায় না। অসামাজিক পরিবেশের জন্ম দেয়। সমাজে অসামাজিক কাজের পরিবেশ আমরাই গড়তে সাহায্য করি। শুধু নিজের সুখ আর নিজের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে থাকি। ডুবে যায় সুস্থ সামাজিকতা। অবিনাশের উপলব্ধি এইটাই।
₹260.00₹182.00অবিনাশ ABINASH
₹260.00₹182.00 -
আট পাপে বাঁধা AAT PAPE BANDHA
কার হাতের আঙুলে আছে যেকোনও কিছু ফলানোর জাদু? পিঁপড়ের সর্বগ্রাসী আক্রমণ সামলাতে পারবে কি এক বুড়ো? বাঁদর দেবতার মূর্তি কে চায় চুরি করতে? আর শিকারী কে শিকার করতে চায় কোন সে দুঃসাহসী? পরকীয়া কি সব সময় সর্বনাশ ডেকে আনে? এইসব প্রশ্নের উত্তর দেবে আট পাপে বাঁধা।
₹320.00₹224.00আট পাপে বাঁধা AAT PAPE BANDHA
₹320.00₹224.00 -
বিরান BIRAN
কবিতার সপ্তকাণ্ড ঘটিয়ে ফেলবার পর অষ্টমে এসে নৌকা যখন এসে দাঁড়াল, ফুরফুরে বাতাস তখন খানিকটা স্মিত, অষ্টমীর পুজো ভোরের মতন স্নিগ্ধ, গভীর রাতের প্রাচীন আকাশ থেকে নেমে এল এক বিরান প্রান্তর, অসহায় অবহেলায় পরিত্যক্ত বিরান, তবুও যেন কেমন প্রাণবন্ত সে, বেশ ওলোটপালোট তবুও গোছানো, নিজে জ্বলছে পুড়ছে আর সে আলোয় আলোকিত করছে চারপাশ, আসলে এ-ই আমার অভিপ্রায়, বিরান আলোকিত করুক, ছুঁয়ে যাক ওঁর বই.
₹200.00₹140.00বিরান BIRAN
₹200.00₹140.00 -
বিষাদ রঙের কাগজফুল ইত্যাদি BISHAD RONGER KAGOJPHOOL ITYADI
রোদ ঝিকিমিকি একটা দিন অথবা চরাচর ভেসে যাওয়া চাঁদের আলো— এমতাবস্থায় বিষাদগ্রস্ত মন সম্ভবত খুব বেমানান। কিন্তু বিষাদ কি জানে, পৃথিবীর কোনপ্রান্তে, কখন কার মনের ভেতর মুহুর্তে উথালপাথাল হয়ে যাবে সব? জানেনা বোধ করি। তেমনই জানেনা মানুষের মনে কাগজফুলের রঙের মতো অত্যাশ্চর্য সুন্দরকে বিষাদের দোসর ভাবার ইচ্ছে কলকাঠি নাড়ে যেকোনো শর্তে।
বিষাদের ধুলো-ধোঁয়া-কুয়াশার পরত সরিয়ে জানলা দিয়ে বেয়ে আসে কাগজফুলের ডাল। সেই ‘যেকোনো’ সময়কে আমরা একটি মুহুর্ত হিসেবে মনে রাখতে চাই, লিখে ফেলতে চাই সেই ক্ষণটুকুর ঐশ্বরিক অস্তিত্ব, আমাদের মনের ভেতরের ঝড় থেকে নিশ্চুপ চেয়ে থাকা— অমরত্ব দিতে চাই এই প্রত্যেকটি ঘটনাকে। এই চাওয়া থেকে জন্ম হয় একটি কবিতার, অথবা এই ইচ্ছেগুলোই একটা কবিতার ক্রমাঙ্ক অনুসরণ করে আলোর মতো। বিষাদ আমাদের কাছে হয়ে ওঠে আলোর কাঠি, সয়ে নিই, অভ্যাসে রেখে দিই… এবং একসময় বুঝে যাই বিষাদের আঁধার সত্যিই কাগজফুলের রঙের মতোই উজ্জ্বল হয়ে উঠছে। এটুকুই।₹200.00₹140.00বিষাদ রঙের কাগজফুল ইত্যাদি BISHAD RONGER KAGOJPHOOL ITYADI
₹200.00₹140.00












