• MOHABBAT CAFE

    There’s a café in the hills where people come when love feels unfinished.
    They arrive with unread messages, old playlists, and the memory of someone who left without closure. Tea gets cold. Rain keeps falling. And somewhere between shared silences and soft conversations, two people begin to feel less alone.
    Mohabbat Café is a modern love story about slow connections, gentle healing, and the kind of romance that doesn’t shout—it stays.

    400.00 280.00

    MOHABBAT CAFE

    400.00 280.00
  • MUTHOBHORA JOCHHONA মুঠোভরা জোছনা

    • Author: Mitali Jana, Krishna Moulick, Sushanta Jana
    • Cover Designer: Gitosree Chattarjee
    190.00 133.00
  • NAIRITER HAWA নৈর্ঋতের হাওয়া

    এ জীবন লেখে চলাচল—আসা আর যাওয়া, মনে থাকে শুধু ভালোবাসা, কথা আর গান গাওয়া। ফেলে আসা স্মৃতির দুপুর, একাকার আবেগী মন নামখানি বলে যায় আর বুকের গভীরে ওঠে এক শিহরন! কত বেলা গেল ঢলে সায়াহ্নের শান্ত, মায়াবী ডোরে, বর্ণচ্ছটায় উদ্ভাসিত যৌবন কখন ডাকে সেই নাম ধরে। নির্জনে বসে দেখি সেই চমকপ্রদ কাহিনির চিত্রায়ণ আমি চলেছি রামধনু পথে, আলোয় মাখা এ কথন! জীবন এক অপূর্ব চালিকাশক্তি, যার সদাবহমান পথ সময়ের পাণ্ডুলিপিতে সংগ্রহ করে কাহিনির উপকরণ।

    তাইতো আপাত—সাধারণ ব্যক্তিজীবনের রোজনামচার খাতা কখন যেন জাদুমন্ত্রে রূপান্তরিত হয় এক অপ্রকাশিত রূপকথায়। ব্যক্তি তার চলমানতার পরিসরে খুঁজে নেয় গল্পের প্রয়োজনীয় উপাদান, যা কখনও ব্যক্তিজীবন, কখনও প্রকৃতির নয়নাভিরাম রূপ, কখনও সুখকর যাপন, কখনও—বা এক নেতিবাচক যাপনের বেড়াজাল—প্রতিকূলতা, বিপদ, চিরবিচ্ছেদ অথবা চিরবিরহের পথ ধরে চলতে থাকে।

    সংকলনটিতে লিপিবদ্ধ করা হয়েছে এমনই কিছু অণুগল্প এবং ছোটগল্প, যার মধ্যে নিহিত আছে মানবজীবনের বহমানতার বিভিন্ন রং—কোমল লেবুরঙা আলোয় ভরা শৈশব, সদাচঞ্চল মেয়েবেলার রামধনু রঙ, সদ্যতরুণীর আশমানি রঙা নিবিড় প্রেমের স্বপ্ন, কখনও—বা অসময়ে বয়ে আসা বানভাসি ভালোবাসার সবুজাভ হাতছানি। অন্যদিকে আছে প্রতিদিনের বাঁচার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চরম ব্যাকুলতা, যা বিপ্রতীপ স্পর্শক ছুঁয়ে প্রতিস্পর্ধার হাতছানিতে এগিয়ে চলে।

    260.00 182.00
  • NIRABATASANKO নীরবতাসাঁকো

    • Author: Chirantan Jana
    • Cover Designer: Sourish Mitra
    200.00 140.00
  • OSTOBELAR SWARALIPI অস্তবেলার স্বরলিপি

    01

    সব কথা শেষ হয়ে যাওয়ার পরেও নিজের সাথে নিজের কিছু কথা বাকি পড়ে থাকে। দর্পণের ধুলো মুছলে স্পষ্ট হয়ে ওঠে একটা পুরানো নদী,  একটা প্রাচীন শহর আর অনেকগুলো একাকী পথের কথকতা। সেই কথাগুলোই কখন যেন কবিতা হয়ে লিপিবদ্ধ হওয়ার দাবি জানায়। বেলাশেষের বেলায় অস্তবেলার স্বরলিপি তৈরি হয় সেই না—বলা কথার দর্শন, প্রেম, বিরহ, অভিমান, নিঃসঙ্গতা আর বিহ্বলতা নিয়ে।

    280.00 196.00
  • PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি

    01

    অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।

    320.00 224.00
  • PORI MORA NODEE পরি মরা নদী

    01

    অবদমিত কাম নিয়ে চর্চা হয়। কিন্তু অবদমিত প্রেম নিয়ে কথা হয় না। ভালোবাসার কথা গল্পের মতো করে  শোনানোর মানুষ খুঁজে যাওয়াই প্রেম। সেই মানুষ খুঁজে না পেলে গোপন ভালোবাসা অবদমিত প্রেম হয়ে থেকে যায় অজান্তে…

    অবদমিত প্রেমের রূপ ও শরীর নিয়ে কয়েকটি গল্প দু-মলাটে।

    280.00 196.00
  • PREM BARUD SHOBDO

    • Author: Anirban Chottopadhyay
    140.00 98.00

    PREM BARUD SHOBDO

    140.00 98.00
  • PRODARSHANI GUNLANCHO প্রদর্শনী গুলঞ্চ

    আমি কবি বা লেখক কেউই নই।। আমি আদ্যোপান্ত একজন শিক্ষিকা ও ছাত্রীও বটে। প্রতিদিন শিখে চলি।
    আমার মনে হয় আমি যেন কৈশোরেই আটকে আছি। প্রতিনিয়ত বড় হওয়ার চেষ্টা করছি অথচ্ হতে পারছি না যদিও সময়ের সংখ্যা বেড়েই চলেছে।কাজ পাগল মানুষ আমি এক। প্রকৃতির নিয়মে প্রতিদিন যেমন ঘর বাড়িতে ধুলোবালি আবর্জনা জমে। তেমনি কাজের ফাঁকে আমার মাথার মধ্যেও এইরকম অনেক ধুলো-বালি-আবর্জনা জমা হয়। সেই ধুলো-বালি-আবর্জনাদের একত্র করে আমার এই বইটি “প্রদর্শনী গুলঞ্চ”। এটি একান্তই আমার নিজস্ব মাথার মাথালামি।
    পাঠকের কাছে সবিনয় নিবেদন এই যে আপনারা বইটি পড়ে দেখবেন, মতামত জানাবেন। আপনাদের মতামতই আমার পাথেয় হবে এই ধুলো-বালি-আবর্জনা কে প্রশ্রয় দেবার, অনেকটা যত্ন ও লালন করার।

    200.00 140.00

Main Menu