BOSONTO O BOUDHYAGAAN বসন্ত ও বৌদ্ধগান
₹176.00₹220.00 (-20%)
আমরা আসলে সবাই জানি, পরম করুণাময় বলে কেউ কোথাও আমাদের জন্য বসে নেই। তবু, তাঁর প্রতি আমাদের কী অমোঘ টান! এই টান থেকেই জন্মেছে আখ্যান৷ সৃষ্টি হয়েছে কবিতার। এবং এই টান থেকেই কখনো-কখনো তরুণ কবিরা তাঁকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন। তারা বলেন, উচ্চারণ করেন– ‘দয়াময় শুনুন, আমরা আপনার চেয়ে অনেক বেশি রোমান্টিক।’
হ্যাঁ এমন সপাট একটি বাক্য অনায়াসে লিখে ফেলেছেন তরুণতম কবি অর্ঘ্যজ্যোতি দত্ত। ‘বসন্ত ও বৌদ্ধগান’ তাঁর প্রথম কবিতার বই। আর তাতেই রয়েছে এমনই সব অত্যুজ্জ্বল পঙ্ক্তি।
ইতিহাস চেতনা, সাহিত্যের বোধ, ছন্দজ্ঞান, রসজ্ঞ মনন ও রাজনৈতিক দর্শন না-থাকলে কবি হওয়া দুষ্কর। অর্ঘ্যজ্যোতি দত্ত কিন্তু তা অর্জন করে ফেলেছেন তাঁর এই সামান্য জীবনেই। এবং সবচেয়ে মজার ব্যাপার, লুইপাদ থেকে রবীন্দ্রনাথ, অনায়াসে তিনি বিচরণ করেন সাবলীল স্পর্ধায়। যখন অর্ঘ্যজ্যোতি লেখেন ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান/ সবার উপরে সাবান সত্য! তাহার উপরে স্নান!’ তখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই, ভাষার খেলায় এবং লিটারারি সেন্সে, অর্ঘ্যজ্যোতিকে অস্বীকার কিছুতেই করা সম্ভব না।
বাংলা বর্ণমালায় ৫২টি বর্ণ রয়েছে। বৎসরও নির্ধারিত হয় ৫২ সপ্তাহে৷ এবার আপনি, বসন্তের আবহে গাওয়া এই গ্রন্থেও ৫২টি বৌদ্ধগানে মনোনিবেশ করুন। আমরা নিশ্চিত, আপনি পরিশুদ্ধ হবেন। হবেনই।
–রঙ্গন রায়
- Author: Arghyajyoti Dutta
- Cover Designer: Namrata Bala
- Binding: Hard Cover
- Publisher: AKSHAR SANGLAP PRAKASHAN
- Genre: Bengali Poem
- Pages: 80
- ISBN: 978-93-48700-86-5
- Edition: 1
- Published: Feb, 2026
Additional information
| Weight | 0.3 kg |
|---|---|
| Dimensions | 23 × 15 × 2.5 cm |








Reviews
There are no reviews yet.