• বিরান BIRAN

    কবিতার সপ্তকাণ্ড ঘটিয়ে ফেলবার পর অষ্টমে এসে নৌকা যখন এসে দাঁড়াল, ফুরফুরে বাতাস তখন খানিকটা স্মিত, অষ্টমীর পুজো ভোরের মতন স্নিগ্ধ, গভীর রাতের প্রাচীন আকাশ থেকে নেমে এল এক বিরান প্রান্তর, অসহায় অবহেলায় পরিত্যক্ত বিরান, তবুও যেন কেমন প্রাণবন্ত সে, বেশ ওলোটপালোট তবুও গোছানো, নিজে জ্বলছে পুড়ছে আর সে আলোয় আলোকিত করছে চারপাশ, আসলে এ-ই আমার অভিপ্রায়, বিরান আলোকিত করুক, ছুঁয়ে যাক ওঁর বই.

    200.00 140.00

    বিরান BIRAN

    200.00 140.00
  • JAO MEGH যাও মেঘ

    একজোড়া প্রেমের গল্প। নিটোল প্রেমের গল্প হবার ছিল। হল না। গালে টোল পড়ে গেল। প্রেমের হ্যাঁচকা টান। অমন শক্তি  আর কার আছে!

    প্রথম উপন্যাস–দীর্ঘ পরবাস শেষে বাড়ি ফিরেছে মেয়ে। লবণহ্রদ। উত্তরবঙ্গে ফেলে এসেছে সোনালি অতীত। পিছনে পা ফেলতে গেলে আজও মনের মাঝে রং-মশাল। চোখের পাতায় জলদ মেঘ। গাড়ি মেয়ের অবসেশন। সেই কোন ফিকে হয়ে আসা শৈশব থেকে। জাপটে ধরে আছে। নেশার মতো। আজও ছাড়তে পারল না। দৌড় শুরু করে গাড়ি। সামনের দিকে, নাকি পিছনে? অভিমুখ উত্তরবঙ্গ। কেন যেতে চায় সে? কোনও হিসাব মেটাবার আছে কি তার? নাকি শুধু একবার চোখের দেখা?

    দ্বিতীয় উপন্যাস- এ গল্পের শরীর জুড়ে আলিপুরদুয়ার। সোহাগী উত্তুরে হাওয়া। শীতের আদর। নিঠুর পরবাস। সম্বল শুধু জঙ্গলটুকু। পেছনে ঝলসানো দিন। প্রেয়সীর ঠোঁটে প্রত্যাখ্যান। তবু হাতছানি-ডাক! প্রহেলিকা। পথে কাঁটাতার। সরবে কখনও? একটা নরম ছেলেবেলা। গায়ে বাঘনখ! ক্ষতচিহ্ন। ডিসটার্বড চাইল্ডহুড। দরজায় পরাজয়। চোখ এড়ায় না। তৈরি বেয়নেট। পরাজয় বড় অমোঘ। সয়ে এলে অঙ্ক আসে। ভাগশেষ। একটা নড়বড়ে সাঁকো। একলা মেয়ে। সম্মোহিতের মতো হেঁটে চলা। নীচে সাঁই সাঁই জল। নদী। ওপারে কুয়াশা। নাকি মেঘ? শৈত্য! প্রিয় আজ দূরে। মাঝে মহাসমুদ্র। ফিরবে কি সে? অন্য কেউ চেয়ে নেবে তার মন? চাইলেই দেওয়া যায়? গোলকধাঁধা!

    360.00 252.00

    JAO MEGH যাও মেঘ

    360.00 252.00
  • আট পাপে বাঁধা AAT PAPE BANDHA

    কার হাতের আঙুলে আছে যেকোনও কিছু ফলানোর জাদু? পিঁপড়ের সর্বগ্রাসী আক্রমণ সামলাতে পারবে কি এক বুড়ো? বাঁদর দেবতার মূর্তি কে চায় চুরি করতে? আর শিকারী কে শিকার করতে চায় কোন সে দুঃসাহসী? পরকীয়া কি সব সময় সর্বনাশ ডেকে আনে? এইসব প্রশ্নের উত্তর দেবে আট পাপে বাঁধা।

    320.00 224.00
  • দাবাড়ু DABARU

    একটি ব্যান্ড শো।
    একটি অস্বাভাবিক মৃত্যু।
    আর তার মধ্যেই লুকিয়ে থাকা এক গভীর রহস্য।
    গোলাপবাগের এক সঙ্গীতানুষ্ঠানে ঘটে যাওয়া একটি আকস্মিক মৃত্যুই বদলে দেয় সবকিছু। যা প্রথমে দুর্ঘটনা বলে মনে হয়, ধীরে ধীরে তা রূপ নেয় এক জটিল ষড়যন্ত্রে। সূত্রের পর সূত্র জুড়ে এগোতে থাকে তদন্ত—ব্যান্ড মিউজিক, ব্যক্তিগত লোভ, অতীতের ক্ষত আর নিঃশব্দ অপরাধের ভেতর দিয়ে।
    এই রহস্যের কেন্দ্রে সাম্য—যার পর্যবেক্ষণ ক্ষমতা সাধারণ নয়। প্রশ্নের ভাঁজে, নীরবতার ফাঁকে আর মানুষের মুখের অভিব্যক্তিতে সে খুঁজে পায় এমন সব সত্য, যা চোখের সামনে থেকেও অদৃশ্য থেকে যায়।
    দাবাড়ু কেবল একটি গোয়েন্দা কাহিনি নয়—এ এক মনস্তাত্ত্বিক দাবার খেলা, যেখানে প্রতিটি চরিত্রই একেকটি চাল, আর শেষ চালটি পড়ে একেবারে শেষ পাতায়। যে পাতায় পৌঁছনোর আগে আপনি বইটি নামাতে পারবেন না।

    300.00 210.00

    দাবাড়ু DABARU

    300.00 210.00
  • PRODARSHANI GUNLANCHO প্রদর্শনী গুলঞ্চ

    আমি কবি বা লেখক কেউই নই।। আমি আদ্যোপান্ত একজন শিক্ষিকা ও ছাত্রীও বটে। প্রতিদিন শিখে চলি।
    আমার মনে হয় আমি যেন কৈশোরেই আটকে আছি। প্রতিনিয়ত বড় হওয়ার চেষ্টা করছি অথচ্ হতে পারছি না যদিও সময়ের সংখ্যা বেড়েই চলেছে।কাজ পাগল মানুষ আমি এক। প্রকৃতির নিয়মে প্রতিদিন যেমন ঘর বাড়িতে ধুলোবালি আবর্জনা জমে। তেমনি কাজের ফাঁকে আমার মাথার মধ্যেও এইরকম অনেক ধুলো-বালি-আবর্জনা জমা হয়। সেই ধুলো-বালি-আবর্জনাদের একত্র করে আমার এই বইটি “প্রদর্শনী গুলঞ্চ”। এটি একান্তই আমার নিজস্ব মাথার মাথালামি।
    পাঠকের কাছে সবিনয় নিবেদন এই যে আপনারা বইটি পড়ে দেখবেন, মতামত জানাবেন। আপনাদের মতামতই আমার পাথেয় হবে এই ধুলো-বালি-আবর্জনা কে প্রশ্রয় দেবার, অনেকটা যত্ন ও লালন করার।

    200.00 140.00
  • PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি

    01

    অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।

    320.00 224.00
  • BIHANBELA বিহানবেলা

    আমাদের সমাজে নারীকে শক্তির রূপ মনে করেই তার পুজো হয়। পুরুষের মতোই নারীর রূপ ভিন্নভিন্ন, সময়ের রূপান্তরে সে কখনও কন্যা, কখনও ভগিনী, কখনও প্রেমিকা, বা কখনও ঘরণী। আর সময়ের এই পরিবর্তনের সাথে সাথে একজন নারীর অনুভূতিগুলোও পরিবর্তন হয়। ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন অনুভূতির সাক্ষী হয় বলেই একজন নারী দৃঢ়তার সাথে সংসারের বা সমাজের চালিকাশক্তি হয়ে তাকে আগলে রাখতে পারে। এই ইতিবাচক দিকটাই আমি আমার ‘বিহানবেলা’য় তুলে ধরতে চেয়েছি।

    ঘরেই মেয়ে উমাই আমাদের দুর্গা।

    260.00 182.00
  • DUI KRISHNA O EKTI MAHABHARAT দুই কৃষ্ণ ও একটি মহাভারত

    মহাভারত– যেখানে এসে মিলেছে এই ভারতভূমির সব পথ – ধর্ম, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, মূল্যবোধ, নীতিজ্ঞান, জীবনদর্শন, প্রেম, অপ্রেম, বিষাদ, অসূয়া, শত্রুতা, প্রতিষ্ঠা সব-সব নিয়ে এ সর্বার্থেই মহাকাব্য। ভারতআত্মা ঘিরে বহুস্তরীয় এক বৃত্তাকার পরিভ্রমণ। যে বৃত্তের কেন্দ্রে রয়েছেন অখণ্ড ব্রহ্ম পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণ আর প্রান্তসীমা বরাবর হেঁটে চলেছেন বহুদর্শী এই ভারতকথার কথক পরাশর ও সত্যবতীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাঁদের দুজনের যৌথ আয়োজনে রচিত হয়েছে অমৃতসমান জয়সংহিতা বা মহাভারত।

    260.00 182.00
  • CHARLS SOBHRAJ চার্লস শোভরাজ

    Charles Sobhraj- True story of a killer – এক অপরাধীর দীর্ঘ অপরাধযাত্রার দলিল। এই বইয়ে অপরাধকে কোনোভাবেই মহিমান্বিত করা হয়নি বরং দেখানো হয়েছে অপরাধের পরিণতি। পাঠক এই বই পড়ে বুঝতে পারবেন অপরাধের মনস্তত্ত্ব। একজন মানুষ কীভাবে নিজেকে মিথে রূপান্তরিত করে ফেলেছিল এই বই তার দলিল। এই বই সংবাদ শিরোনামের বাইরের এক অন্য শোভরাজকে চিনতে সাহায্য করে। এক আন্তর্জাতিক অপরাধীর অন্য জীবনের ইতিহাস এখানে প্রাধান্য পেয়েছে। বাস্তব কখনও কখনও যে কল্পনার থেকেও যে ভয়ংকর হয় শোভরাজ তার প্রমাণ।পাঠক এখানে বিচারক নয়, সাক্ষী

    610.00 427.00
  • PORI MORA NODEE পরি মরা নদী

    01

    অবদমিত কাম নিয়ে চর্চা হয়। কিন্তু অবদমিত প্রেম নিয়ে কথা হয় না। ভালোবাসার কথা গল্পের মতো করে  শোনানোর মানুষ খুঁজে যাওয়াই প্রেম। সেই মানুষ খুঁজে না পেলে গোপন ভালোবাসা অবদমিত প্রেম হয়ে থেকে যায় অজান্তে…

    অবদমিত প্রেমের রূপ ও শরীর নিয়ে কয়েকটি গল্প দু-মলাটে।

    280.00 196.00
  • SUKH-ASUKHER MANCHITRA সুখ- অসুখের মানচিত্র

    সব সুখ-ই কি উপভোগ্য? সমান রমণীয় বা কমনীয়? এমন অনেক সুখ আছে, যার বোঝা ঘাড় থেকে নামিয়ে মানুষ বুক ভরে শ্বাস নিয়ে বলে— সুখের চেয়ে স্বস্তি ভালো। তেমনি সুখের অভাব কি সবসময় দুঃখ কিংবা অসুখ?

    তাহলে ফুরিয়ে আসা দুঃখের দাগ পুষে মানুষ এত সুখ পায় কেন? ক্ষত সেরে এলে ব্যথা মরে যায়। আলতো হাত ছুঁয়ে দিলে একপ্রকার আরামই বোধ হয় তখন। অথবা একটা বুলেটের চিহ্ন—! অপরাধীর কাছে হেরে যাওয়ার দগদগে স্মৃতি কিন্ত যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সেনানায়কের বুকে গৌরবের নিশান।

    এই বইয়ের নাম হতেই পারত রং- বেরঙের বৃষ্টি অথবা রোদেলা মেঘের দিন। সুখ-দুঃখ, হর্ষ-বিষাদ, ভয়- রোম্যান্স ছোট খেয়াটিতে উঠেছে পরস্পরের গা ঘেঁষে। তারা যেন বলছে “মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর।” উদ্‌গ্রীব হয়ে অপেক্ষা করছে আলো ফোটার, নিজেদের প্রকাশ করার। শুধু সুখ-অসুখের এই মানচিত্রে, এক্স অক্ষরেখার কোথায় পাঠক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন— তার ওপরে নির্ভর করবে— বিম্বটি সদ না অসদ!

    320.00 224.00
  • GOLPONURI গল্পনুড়ি

    01

    আমাদের প্রতিবেশী গুঁইদের ছোটোদিদুর কাছে আমার লেখার হাতেখড়ি। তখন অবশ্য ওনার নির্দেশ অনুযায়ী লিখতাম। নিজের হাতে কলম ধরে লেখাতে লেখার ব্যাপারে আমার মনোবল বেশ বাড়িয়ে দিয়েছিল। ছোটোদিদু মিরাটে ওনার মেয়েকে চিঠি লেখার জন্য আমাকে দিয়ে লেখাতেন।

    শ্রীরামপুর সায়েন্স ক্লাবে কাজ করার সময় অল্প কিছু লেখালেখি করেছি। মুম্বাই বন্দরে কাজ করার সময়ও বেশ কিছু লেখার কাজ করতে হয়েছে, তবে সে লেখা ছিল ইংরেজিতে।

    রিটায়মেন্টের পর অনেক বছর কেটে গেল, মাঝে এল করোনা কাল। সেই সময় আবার কলম ধরলাম বন্ধুবান্ধবদের ফেসবুকে জানান দিতে যে আমিও আছি আর সংগ্রাম করে বেঁচে আছি। ফেসবুকে এল নানা চ্যালেঞ্জ, অনুগল্প লেখো, গল্প—পঁচিশই লেখো। এই চ্যালেঞ্জ বেশ কিছু গল্প লিখতে অনুপ্রাণিত করল। কখনো ভাবিনি ওই গল্প গুলো একসময় বইতে স্থান পাবে।

    200.00 140.00

Main Menu