-
JIBITA MOGOL BANGSHADHAR জীবিত মোগল বংশধর
১৫২৬ সালে ইব্রাহিম লোদীকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে বাবর মোগল বংশের রাজত্বকালের সূচনা করেন। মোটামুটি ১৭১২ খ্রি. পর্যন্ত তা চলেছিল স্বাভাবিক ছন্দে। এর পর ১৭৩৯ খ্রি. নাদির শাহ কর্তৃক হিন্দুস্থান আক্রমণের পরই সব আসের ঘরের মতো ভেঙে পড়ে। কাগজে কলমে ১৮৫৭ খ্রি. পর্যন্ত দিল্লির মসনদে মোগল বংশধরগণ ‘বাদশাহ’ হিসাবে বসতেন। সিপাহি বিদ্রোহের পর কোনও নতুন বাদশাহকে ইংরেজরা স্বীকৃতি দেয়নি। নির্বিচারে কয়েক শত মোগল পুরুষকে তারা খতম করে, মাত্র কয়েকজন পালিয়ে বাঁচে, বাদশাহ বাহাদুর শাহ জাফরসহ দুইজন শাহজাদাকে রেঙ্গুনে নির্বাসনে পাঠায়। তাদের বংশধরগণের বর্তমান অবস্থা কী রকম আছে, তা অনুসন্ধানের জন্য এই বই।
₹232.00₹290.00JIBITA MOGOL BANGSHADHAR জীবিত মোগল বংশধর
₹232.00₹290.00 -
HINDU OTHOBA PRESIDENCY COLLEGEER ITIBRITTO হিন্দু অথবা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত
শ্রীরাজনারায়ণ বহু হিন্দু কলেজে ছিলেন মাইকেলের সহপাঠী। তাঁর দৌহিত্র ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। বিদ্যাসাগর ও দেবেন ঠাকুরের ঘনিষ্ঠ রাজনারায়ণ ছিলেন একজন সুবক্তা। ‘হিন্দু অথবা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত’ একটি বক্তৃতার অংশ। ১৮৭৫ সালের ১ জানুয়ারি দেওয়া সেই বক্তব্য পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
₹160.00₹200.00 -
-
ROCKET ABHIJYAN রকেট অভিযান
ঘটনাবহুল ও বর্ণনাবহুল একটি কিশোর উপন্যাস ‘রকেট অভিযান’। ছত্রে ছত্রে রোমাঞ্চ। গ্ৰামের সাদাসিধে একটি ছোট্ট কিশোর পড়াশোনা ছেড়ে, পরিবার-পরিজন ছেড়ে, রোজগারের আশায় সুদূর মুম্বই শহরে পাড়ি দেয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্রয় পায় জীবনে ফেলে আসা এক স্কুলে।সকলের মধ্যে একটি বিশ্বাস বাসা বেঁধে থাকে, গ্ৰামের মন্দিরে অমাবস্যার রাতে ভূতেদের আড্ডার আসর বসে।আসল রহস্য উদ্ঘাটন করে রকেট। এই রহস্য উদ্ঘাটনের রোমাঞ্চকর কাহিনি শিহরিত ও পুলকিত করে তুলবে সকলকে।₹136.00₹170.00ROCKET ABHIJYAN রকেট অভিযান
₹136.00₹170.00 -
JAHAJER MASTUL জাহাজের মাস্তুল
“Perfume plays a great role in Memories…” শুধু কি স্মৃতিতেই? স্মৃতি মানেই কি অতীত? বর্তমান আসলে কী? গন্ধ কি শুধু কোনও মানুষকেই মনে করায়? মুহূর্ত কী? সময় কি পারে ঔষধি খুঁজে আনতে? ওষুধ পারে ক্ষত সারাতে? ক্ষত সারলেও কি আঘাত ভোলা যায়? অতীত মানেই কি অন্ধকার? অন্ধকার মানেই কি কালো? আলোর কি কোনও চরিত্র আছে? চরিত্রহীনের চরিত্র কী? সাদার কি নিজস্ব কোনও রং আছে?তাকায় তো সবাই– দেখে ক’জন? এত কথা, এত শব্দ– শুনল ক’জন? স্পর্শ করলেও, ছুঁতে পারে ক’জন? রক্ত মাংসের এত শরীর– মানুষ হয় ক’জন?₹248.00₹310.00JAHAJER MASTUL জাহাজের মাস্তুল
₹248.00₹310.00 -
KHELAGHOR খেলাঘর
আপন বলে ভুলিয়ে রাখা মায়ায় জড়ানো এই জীবন জুড়ে আলোছায়া খেলা করে। সবই জানা, তবু মনের গতি রোধ করবে কে? আমি ও আমার ভাবনা নিয়ে তৈরি হয় স্বপ্ন সৌধ। তারপর, যখনঘুম ভাঙে- দেখি দাঁড়িয়ে আছি, নিজ হাতে গড়া অচেনা এক খেলাঘরে। তবুও খেলাঘর গাড়ি, খেলাঘর ভাঙি, তোমার এ বিশ্বময়, তারই এককোণে তোমার আমার রোজই দেখা হয়।
কখনও গড়া ইটের পাঁজরে ভালোবাসা মাথা কুটে, আবার দেখি ভাঙা ঘরেই, জোছনা খেলে ফুল ফুটে। সেই খেলাঘরেরই আভাস রইল বইটিতে।
₹136.00₹170.00KHELAGHOR খেলাঘর
₹136.00₹170.00 -
DINANTER POTHIK দিনান্তের পথিক
দিনান্তের চার পথিক তার নিজ নিজ ভাবনা রেখে যেতে চায় লেখনীর মধ্যে। সে লেখায় আছে— শৈশবের সারল্য, যৌবনের আনন্দ, মধ্যবয়সের ভাবনা আর দিনান্তের হিসাব নিকাশ— যা, তাদের মনকে দেয় মুক্তির স্বাদ। অনেক কিছু পাওয়া, না- পাওয়ার ঊর্ধ্বে মন ঘুরে বেড়ায় স্মৃতির পাতায়। লেখনীর মাঝে কেটে যায় দিন। পথের আনন্দ কুড়িয়ে নেয়— দিনান্তের পথিক।₹136.00₹170.00DINANTER POTHIK দিনান্তের পথিক
₹136.00₹170.00 -
MANIKJOR মানিকজোড়
কলকাতার এক জৈন মন্দির থেকে চুরি গেল বহু বছরের পুরোনো পুঁথি। ঘটনাচক্রে সেই পুঁথি খোঁজার দায়িত্ব নিলেন রিটায়ার্ড প্রফেসর দীপাঞ্জন সান্যাল। পুঁথি চুরির রহস্যভেদের আগেই মারণব্যাধিতে আক্রান্ত হলেন তিনি। রহস্য সমাধানের জন্য নিজের প্রিয় বন্ধু শ্যামল চৌধুরীর সাহায্য চাইলেন। বন্ধুর সহায়তায় মি.সান্যাল কি সফল হতে পারবেন?₹152.00₹190.00MANIKJOR মানিকজোড়
₹152.00₹190.00 -
PARASHURAMER PROTYABORTON পরশুরামের প্রত্যাবর্তন
পরশুরাম কে?দেবতা আর মানুষের মাঝে সেতু হয়ে যে অমর সে পরশুরাম, বিচারের অংশ হিসেবে যে নিষ্ঠুরতাকে ধারণ করে সে পরশুরাম, যে ক্ষত্রিয়দের ওপর ক্রুদ্ধ হয়ে ২১ বার তাদের ধ্বংস করেছিলেন সে-ই পরশুরাম।কিন্তু যদি সেই অসীম ক্রোধের অধিকারী, বিনাশের ধারক, অমরত্বের বরে বলীয়ান পরশুরাম ফিরে আসে কোনও আপন মানুষের নিকৃষ্টতার ক্রোধে বিহ্বল হয়ে, যদি পৃথিবীকে শুদ্ধ করার উপলক্ষ্যে তুলে নেয় সেই অমোঘ কুঠার।এবার কি তাকে প্রতিরোধে সক্ষম হবে অবসরপ্রাপ্ত গোয়েন্দা ঋষিকেশ?দীর্ঘ দশ বছর আগে জীবন ছিন্নভিন্ন করে দেবার প্রতিশোধ কি নিতে পারবে সে খুনিকে ধরতে পেরে?নাকি সে সেদিনের মতো আজও অমর? আজীবন অমর? আবার ফিরে ফিরে আসবে নতুন কোনও উদ্দেশ্যে।₹184.00₹230.00PARASHURAMER PROTYABORTON পরশুরামের প্রত্যাবর্তন
₹184.00₹230.00 -
KASTURI কস্তুরী
“Perfume plays a great role in Memories…” শুধু কি স্মৃতিতেই? স্মৃতি মানেই কি অতীত? বর্তমান আসলে কী? গন্ধ কি শুধু কোনও মানুষকেই মনে করায়? মুহূর্ত কী? সময় কি পারে ঔষধি খুঁজে আনতে? ওষুধ পারে ক্ষত সারাতে? ক্ষত সারলেও কি আঘাত ভোলা যায়? অতীত মানেই কি অন্ধকার? অন্ধকার মানেই কি কালো? আলোর কি কোনও চরিত্র আছে? চরিত্রহীনের চরিত্র কী? সাদার কি নিজস্ব কোনও রং আছে?তাকায় তো সবাই– দেখে ক’জন? এত কথা, এত শব্দ– শুনল ক’জন? স্পর্শ করলেও, ছুঁতে পারে ক’জন? রক্ত মাংসের এত শরীর– মানুষ হয় ক’জন?₹112.00₹140.00KASTURI কস্তুরী
₹112.00₹140.00 -
TUMI ESO তুমি এসো
‘হিংসার কাছে হেরে গেলে মনের পরিমাপ নিয়ো,সন্ধ্যা নেমেছে যেখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ো।’এমন করেই কবি বিবেকানন্দ এই গ্রন্থে তার আবেগ ও কষ্টের ভাষাকে ব্যক্ত করেছে। আমাদের চেনা প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অচেনা কত গল্প, অচেনা নানারকম স্মৃতি। ‘তুমি এসো’ এই কাব্যগ্রন্থে যেমন চতুর্দশপদী কবিতা দিয়ে পুরোনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের অচেনা কথা কিংবা প্রতিবাদের ভাষা; তেমনই ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের রূপকথা কিংবা শহরের সাধারণ মানুষের আর্তনাদের ভাষা। সব মিলিয়ে কবি বিবেকানন্দের এই নতুন কাব্যগ্রন্থ সাধারণ মানুষের হয়ে থাকুক।️₹136.00₹170.00TUMI ESO তুমি এসো
₹136.00₹170.00











