-
AAPON MONER CHHAYA TOLE O ANYANYA আপন মনের ছায়াতলে ও অন্যান্য
The Christmas fair in the city square featured charming stalls and horse-drawn carriages. Tanima indulged in steaming roast meat and potatoes in gravy—I joined her eagerly. She blissfully followed this with waffles and cream, leaving a delightful mess on her face as she savored each bite. After three hours of exploring, we returned to our room.
₹250.00₹175.00AAPON MONER CHHAYA TOLE O ANYANYA আপন মনের ছায়াতলে ও অন্যান্য
₹250.00₹175.00 -
LOUISE GLUKER KOBITA লুই গ্লুকের কবিতা
স্প্যানিশ বা ফরাসি কবিতা বাংলায় অনুবাদের যে তাগিদ, ইংরেজি কবিতার ততটা নয়, তার কারণ অনেক সময় ধরেই নেওয়া হয় যে বাঙালি পাঠকেরা তো ইংরেজি পড়তে পারেন৷ কিন্তু কথাটা সর্বৈব সত্যি নয়৷ কলকাতা শহরের বাইরে, এমনকি বাংলাদেশেও অনেক পাঠক আছেন যাঁরা ইংরেজি পড়তে এখনও সেভাবে স্বচ্ছন্দ নন৷ লুই গ্লুকের সামগ্রিক লেখালিখি থেকে সাঁইত্রিশটি কবিতা বেছে অনুবাদ করেছেন এই সময়ের বাংলা কবিতার তরুণতম প্রতিনিধিদের অন্যতম মুখ দীপশেখর চক্রবর্তী৷ যে-কবিতা তাঁর ভালো লেগেছে, সেগুলোই নির্বাচন করেছেন অনুবাদের জন্য৷
₹240.00₹168.00LOUISE GLUKER KOBITA লুই গ্লুকের কবিতা
₹240.00₹168.00 -
MEGHER PANDULIPI মেঘের পাণ্ডুলিপি
স্বাগত হে অভি-আগত দল,
সুর সুছন্দে কর সাধনা সফল;
গুনীজন শ্রীচরণ পরশন লাগিয়া,
জাগিল রে মন্দির রাঙ্গা ফাগে রাঙিয়া,-
মৌন মুকের মুখে জাগাতে বানী।।
₹550.00₹385.00MEGHER PANDULIPI মেঘের পাণ্ডুলিপি
₹550.00₹385.00 -
TISTAGURI (তিস্তাগুড়ি)
সাহিত্যে নবীন ও প্রবীণ কলমচিদের শ্রেষ্ঠ রচনার অন্বেষণে নবজাহাজ তিস্তাগুড়ি, রহস্যের ঘ্রাণ পাতায় মুড়ে এ বিশেষ সংখ্যা নির্মাণ করার চেষ্টা করেছে।
₹290.00₹203.00TISTAGURI (তিস্তাগুড়ি)
₹290.00₹203.00 -
SANGSAR JIBANE NARIR BHUMIKA সংসার জীবনে নারীর ভূমিকা
জয়দেব এবার ক্লাস সেভেনে উঠল। এত সব দুঃখ-কষ্ট-গরিবিয়ানা, বইপত্র সব বছর পুরোনো কিনতে পারলেও রেজাল্ট কিন্তু সেকেন্ড ডিভিশনের নীচে কখনও যায় না। জয়দেব নিয়মিত ক্লাস করে। যতক্ষণ ক্লাসে থাকে, ততক্ষণ সময় শিক্ষকের পড়ানো পড়া মনোযোগ দিয়ে শোনে এবং তার খাতায় লিখে নেয়। স্কুলে সেদিন একটা ঘটনা ঘটে গেল। পরেশ ভদ্র বলে একটা ছেলে টিফিনের সময়ে জয়দেবের কাছে গিয়ে তাকে বলল— হাই!
জয়দেব হঠাৎ এইরকম শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল— ভাই, আমাকে কিছু বলছ কি?
ছেলেটি বলল— এখানে আর কেউ আছে তুমি ছাড়া?
জয়দেব এদিক-ওদিক তাকিয়ে দেখল, ‘তাই তো, আমি ছাড়া আর কেউ তো নেই।’
₹230.00₹161.00SANGSAR JIBANE NARIR BHUMIKA সংসার জীবনে নারীর ভূমিকা
₹230.00₹161.00 -
KNASAIPARER EKBOCHHOR কাঁসাইপারের একবছর
বিভিন্ন ঋতুতে কাঁসাই নদীর রুপবর্ণনা কাহিনিটিকে সমৃদ্ধ করেছে, সেই সঙ্গে গ্রামের মানুষদের জীবনকথা, আঁচার আচরণ, কথাবার্তা, উপজাতিদের জীবনযাত্রা- এসব তিনি অসাধারণভাবে অঙ্কন করেছেন তাঁর এই উপন্যাসটিতে। শুধু তাই নয়, বাঁকুড়ার একটি গ্রামের ভাষা সেখানকার উপভাষা গ্রন্থটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও লক্ষ্যণীয় বিষয়।
আজ থেকে কয়েক দশক আগের গ্রাম্য পরিবেশ ও রীতিনীতিকে লেখিকা জীবন্তভাবে আমাদের চোখের সামনে এনে হাজির করেছেন। সেই আমলের বাল্যবিবাহের প্রবল প্রবণতাকে প্রতিহত করে কন্যাসন্তানের লেখাপড়া করার শপথ গ্রহণের মধ্যে লেখিকার দুঃসাহসিক মানসিকতা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।
₹290.00₹203.00KNASAIPARER EKBOCHHOR কাঁসাইপারের একবছর
₹290.00₹203.00 -
SWECCHA SOMMOHON স্বেচ্ছা সম্মোহন
তবু কেন মনে হয়
আর একটু থাকি-
দেখে যাই আগুন পলাশ, নতুন শিশি-মুখ, বেবাক পৃথিবী।
₹90.00₹63.00SWECCHA SOMMOHON স্বেচ্ছা সম্মোহন
₹90.00₹63.00 -
EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু
এই সংকলনে সব গল্পেরই নায়ক যে কিশোর, তার নাম টিপু৷ টিপু একজন নয়, হয়তো-বা টিপু নামের অনেক কিশোরের গল্প যাতে ভৌতিক, রহস্য, হাসি, রূপকথার পাশাপাশি কৈশোরের সেই সব সোনালি দিনগুলোর কথা ধরা আছে৷কিছু গল্প কিশোরভারতী সহ অন্যান্য পত্র পত্রিকায় প্রকাশিত, আবার এর পাশাপাশি অনেক নতুন গল্পও আছে৷টিপুর আশেপাশে যে চরিত্ররা ঘোরে তা যেন আমাদের ভীষণ পরিচিত৷টিপুরা খেলুক সবুজ মাঠে, স্বপ্ন দেখুক, অংক ভীতি দূর হোক৷টিপুদের এ গল্প সবার। কারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে৷₹230.00₹161.00EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু
₹230.00₹161.00 -
BOIDIK POURANIK THEKE LOUKIK বৈদিক পৌরাণিক থেকে লৌকিক
বেদ, পুরাণ এগুলোর কোনওটিই দূর গ্রহের বিষয় নয়। দূরের করে রাখা হয়েছে। এতটাই দূর করে রেখেছি আমরা যে সেখানে পৌঁছোতে গেলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আর লৌকিক বা লোক ইতিহাস এতই কাছের যে আমাদের নজর তার পানে নামে না। এ সবের মাঝে হাজার প্রশ্ন, কথা, কাহিনি, দর্শন- তারই কিছু স্বাদ, তারই কিছু আহ্লাদ নিয়ে তৈরি এই যাত্রাপথ– বৈদিক পৌরাণিক থেকে লৌকিক।₹270.00₹189.00BOIDIK POURANIK THEKE LOUKIK বৈদিক পৌরাণিক থেকে লৌকিক
₹270.00₹189.00 -
SHREECHAITANYER PATHE PATHE শ্রীচৈতন্যের পথে পথে
পনেরো শতকের অস্থির বঙ্গদেশ। ধর্ম মানুষকে ধারণ করার বদলে কশাঘাত হানতে ব্যস্ত। পীড়ন ও সুবিধাবাদে অভ্যস্ত হিন্দু জনগোষ্ঠীর মানুষজন দলে দলে ধর্মান্তরিত হচ্ছে। চারিদিকে কেবল হিংসা, বৈরী, ও যন্ত্রণার ছবি। এমনই এক সময়ে পৃথিবীতে এলেন জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কনিষ্ঠ সন্তান বিশ্বম্ভর। ঐশী ইঙ্গিতে তাঁর আশেপাশে এসে হাজির হলেন পার্ষদবৃন্দ। খুলুঞ্চির বোল উঠল শ্রীবাস অঙ্গনে। ক্রমে ক্রমে সেই বোল আর সংকীর্তনের মধুর ধ্বনি বাংলা পেরিয়ে মাতিয়ে তুলল প্রায় গোটা দেশ। জাতপাতের বেড়াজাল ভেঙে মানুষকে ভালোবাসার মন্ত্র নিয়ে পথে নামলেন প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু। ভালোবাসার এই পথ কি ছিল কেবলই ধর্মীয়? তাঁর সাধন-পথ কি শুধুই বৈয়ব পন্থায় বাঁধা? শুধু কি বৈকুণ্ঠের তরে বৈয়বের গান! মনে তো হয় না। তাঁর এই পথ ছিল আর রহস্যময়। ছিল অন্য কোনও ঐশ্বরিক ইঙ্গিতের দিশারী। যার কারণে পথ চলছেন সচল জগন্নাথ– কণ্ঠে “হরের্নাম হরের্নাম হরের্নামেব কেবলম্”-আশ্বাসবাণী।₹310.00₹217.00SHREECHAITANYER PATHE PATHE শ্রীচৈতন্যের পথে পথে
₹310.00₹217.00 -
JADER TRITIYO CHOKKH NEI যাদের তৃতীয় চোখ নেই
দুটো অপরাধহীন চোখ,এক মূর্তিমান বিভীষিকা আগলেরাত্রির সম্মুখে নির্লিপ্ত প্রহসনে মগ্ন।আমি মধ্যগগন থেকে,হাসিমুখ দেখে যাই, সারাদিন সারারাত।ফিশফিশে শব্দের আড়ালেহলদে দাঁতের হাসি চেপে ধরে গলা।সন্তর্পণে ভেসে যায়—বিভীষিকা, দুটো অপরাধহীন চোখ, রাত্রি,নির্লিপ্ত আঙুল, ফরেনসিক, মৃত্যু, হেডলাইন,আইন ও লোহার শৃঙ্খল।সম্রাট জেগে নেই,রাত্রি দ্বিপ্রহরে বিচার ঘুমিয়ে আছে রাজদণ্ডের খোলসে।এখান সবাই মূর্তিমান রাক্ষস,সবাই জীবন্ত আত্মা।হ্যালোইনের আঁধার জ্বলে নিভে উঠছে নিয়ত।যাদের তৃতীয় চোখ নেই, তারা কিছু দেখতে পাইনি।দেখতে পায় না…₹190.00₹133.00JADER TRITIYO CHOKKH NEI যাদের তৃতীয় চোখ নেই
₹190.00₹133.00 -
BISHPADABALI বিষপদাবলী
নিকষ অন্ধকারেও জ্বলে থাকে জোনাকি। ছোট্ট আলো, পথ দেখায় না; তবু— আছে। অস্তিত্ব আছে। আজকের দিনে কবিতাও কি তাই নয়? নিকষে কনকরেখা! এক তরুণের চেতনায় জেগে থাকা গাঢ় বিষাদের স্বরলিপি, সত্তরের নিভে যাওয়া আগুন, অস্তিত্বের ব্যর্থতা— এই সবকিছু থেকে যায় প্রথম বইয়ের পাতায় পাতায়।₹200.00₹140.00BISHPADABALI বিষপদাবলী
₹200.00₹140.00















