PORI MORA NODEE পরি মরা নদী
অবদমিত কাম নিয়ে চর্চা হয়। কিন্তু অবদমিত প্রেম নিয়ে কথা হয় না। ভালোবাসার কথা গল্পের মতো করে শোনানোর মানুষ খুঁজে যাওয়াই প্রেম। সেই মানুষ খুঁজে না পেলে গোপন ভালোবাসা অবদমিত প্রেম হয়ে থেকে যায় অজান্তে…
অবদমিত প্রেমের রূপ ও শরীর নিয়ে কয়েকটি গল্প দু-মলাটে।
₹224.00₹280.00PORI MORA NODEE পরি মরা নদী
₹224.00₹280.00GOLPONURI গল্পনুড়ি
আমাদের প্রতিবেশী গুঁইদের ছোটোদিদুর কাছে আমার লেখার হাতেখড়ি। তখন অবশ্য ওনার নির্দেশ অনুযায়ী লিখতাম। নিজের হাতে কলম ধরে লেখাতে লেখার ব্যাপারে আমার মনোবল বেশ বাড়িয়ে দিয়েছিল। ছোটোদিদু মিরাটে ওনার মেয়েকে চিঠি লেখার জন্য আমাকে দিয়ে লেখাতেন।
শ্রীরামপুর সায়েন্স ক্লাবে কাজ করার সময় অল্প কিছু লেখালেখি করেছি। মুম্বাই বন্দরে কাজ করার সময়ও বেশ কিছু লেখার কাজ করতে হয়েছে, তবে সে লেখা ছিল ইংরেজিতে।
রিটায়মেন্টের পর অনেক বছর কেটে গেল, মাঝে এল করোনা কাল। সেই সময় আবার কলম ধরলাম বন্ধুবান্ধবদের ফেসবুকে জানান দিতে যে আমিও আছি আর সংগ্রাম করে বেঁচে আছি। ফেসবুকে এল নানা চ্যালেঞ্জ, অনুগল্প লেখো, গল্প—পঁচিশই লেখো। এই চ্যালেঞ্জ বেশ কিছু গল্প লিখতে অনুপ্রাণিত করল। কখনো ভাবিনি ওই গল্প গুলো একসময় বইতে স্থান পাবে।
₹160.00₹200.00GOLPONURI গল্পনুড়ি
₹160.00₹200.00DINANTER AALO দিনান্তের আলো
ভালোবাসা থেকে দেওয়ার মানসিকতার জন্ম হয়। প্রকৃতিকে, অতীত প্রিয়জনকে, দূরের প্রিয়জনকে ভালোবেসে পার্থিব কিছু দেওয়া যায় না। দিয়ে মন ভরে না। সেখানে এমন কিছু দিতে হয় সে দেওয়া সব দেওয়ার ঊর্ধ্বে। সেইসব প্রিয়দের দেওয়ার কামনা থেকে ভালোবাসার আলোয় কিছু কবিতা সৃষ্টি হয়েছে। বর্তমানের দুঃখ, ব্যথা, খারাপ লাগা থেকে কিছু কবিতা সৃষ্টি হয়েছে। প্রকৃতির কাছে নিজেকে দীন ভেবে কিছু কবিতা উপহার দিয়ে মন পূর্ণতায় ভরে গেছে। ছোটোবেলার স্কুল—স্মৃতির আবেগ, স্কুলের বন্ধুদের নিয়ে, বেশ কিছু কবিতা স্বতঃস্ফূর্ত ঝরনার মতো ঝরেছে। সমাজের কোনও খারাপ দিক, মনের দ্বন্দ্ব ও সংঘাত নিয়ে আর কিছু কবিতা মন থেকে উঠে এসেছে। এইসব ভিন্নধর্মী কবিতা নিয়ে এই কবিতার বই প্রকাশিত হল।
₹160.00₹200.00DINANTER AALO দিনান্তের আলো
₹160.00₹200.00JA KICCHU AAJGUBI যা কিছু আজগুবি
‘যা কিছু আজগুবি’ কোনো সরল কাব্যসংকলন নয়।
এটি খণ্ডিত অনুভূতি, অসংলগ্ন প্রশ্ন আর অসমাপ্ত চিন্তার এক সচেতন বিন্যাস।
এই বইয়ে কবিতা কখনও যুক্তিপূর্ণ, কখনও সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক যেমন আমাদের সময়, আমাদের বেঁচে থাকা। এখানে অর্থ স্থির নয়, দৃষ্টিভঙ্গিই অর্থ নির্মাণ করে।
একই কবিতা এক পাঠকের কাছে বিদ্রূপ, অন্য পাঠকের কাছে তা স্বীকারোক্তি।
‘যা কিছু আজগুবি’ পাঠককে নির্দিষ্ট পথে হাঁটতে বলে না।
বরং বারবার দিগ্ভ্রান্ত করে। যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা, আর শব্দ নিজের অর্থ নিজেই অস্বীকার করে।
এই কবিতাগুলো ব্যাখ্যার অপেক্ষায় নয়—এরা সাহচর্য চায়। এই বই উত্তর সরবরাহ করে না; প্রশ্নকে সচল রাখে। পাঠকের সঙ্গে সমঝোতা নয়, নিজের অবস্থান উন্মোচনের ঝুঁকি নেওয়াই এখানে পাঠের শর্ত।
₹256.00₹320.00JA KICCHU AAJGUBI যা কিছু আজগুবি
₹256.00₹320.00GAMBLING TOLI গ্যাম্বলিং-তলি
বাবুইয়ের উল্টানো বোতলাকৃতি, বাসাখানার মতো
বুনোন শেখার নিরন্তর এক বাসনায়, উল কাঁটার মতো
নিজেকে নিয়ে বসে পড়ি, নিরেট তবু ফ্লেক্সিবল কাব্যিক বাসা বাঁধার সরগম সাধনায়। সেই অভ্যাস থেকেই, থেকে থেকে জন্ম নেয়, আমার ক্ষুদ্র বাসা কিংবা বোতল বিলাস, আর সেই উল্টানো বোতলের কোটর থেকে দেখি বাইরের দুনিয়াকে, একটু ওলট পালট করে সেইসব অতি পরিচিত দৃশ্যমালাই কেমন যেন লাগে,ভাগ করে নিতে চাই, আমার আত্মজনের সাথে। “বসুধৈব কুটম্বকম”।
₹160.00₹200.00GAMBLING TOLI গ্যাম্বলিং-তলি
₹160.00₹200.00SHUNYER MINARE শূন্যের মিনারে
অন্ধকার আর আলোর মাঝের নিঃশব্দ সিঁড়িঘরেই দাঁড়িয়ে আছে “শূণ্যের মিনারে”। এটি একটি কবিতা-সংগ্রহ যেখানে শূণ্যতা কেবল অনুপস্থিতির নয় বরং গভীর উপস্থিতির দরজা। প্রতিটি কবিতা এখানে নিজস্ব মিনার গড়ে- কখনো বা ঘন। স্বপ্ন, বিচ্ছেদ, স্মৃতি, আমাদের অন্তর্গত নীরবতা-
সব মিলিয়ে এই বই পাঠককে নিয়ে যাবে এক অন্তর্মুখী যাত্রায়, যেখানে শব্দরা নিজেরাই জ্বালায় আলো।
এই বই সেইসব পাঠকের জন্য, যারা শব্দে স্পর্শ খোঁজেন, নীরবতায় অর্থ আর শূন্যতার মাঝে চিনতে চান আলো।
₹176.00₹220.00SHUNYER MINARE শূন্যের মিনারে
₹176.00₹220.00JOTOSOB CHANNOCHORA যতসব ছন্নছড়া
- Author: Mrinal Adhikary
- Cover Designer: Arnab Maji
₹120.00₹150.00JOTOSOB CHANNOCHORA যতসব ছন্নছড়া
₹120.00₹150.00MUTHOBHORA JOCHHONA মুঠোভরা জোছনা
- Author: Mitali Jana, Krishna Moulick, Sushanta Jana
- Cover Designer: Gitosree Chattarjee
₹152.00₹190.00MUTHOBHORA JOCHHONA মুঠোভরা জোছনা
₹152.00₹190.00ANANTAKAL JEGE ROYECHI GHUMER VITOR অনন্তকাল জেগে রয়েছি ঘুমের ভিতর
- Author: Sarafat Hossain
- Cover Designer: Arpan
₹160.00₹200.00













