No products in the cart.
MUTHOY BHORA EKLA PRITHIBI মুঠোয় ভরা একলা পৃথিবী
কলেজের দিনগুলো আমাকে অহেতুক বড়ো করে তুলেছিল। শৈশবের স্মৃতি পুরোনো বন্ধুর মুখের মতো আবছা হয়ে যায়। বিচ্ছেদ আর বিচ্ছেদ, নীরবে চলে এসেছি নির্জন এক দ্বীপে। অথচ চারিদিকে জল নেই। অনন্ত শূন্যতা। এক কিশোরীর কথা লিখেছি যার বন্ধু ছিল কান্না। তার কথা লিখেছি। তার কথাই তো লেখা যায়। লেখাই আমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর খাদ থেকে জীবনের ঘাসজমিতে।₹152.00₹190.00MUTHOY BHORA EKLA PRITHIBI মুঠোয় ভরা একলা পৃথিবী
₹152.00₹190.00AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
প্রেম, বিরহ, আশা এবং বিষাদ- জীবনের প্রতিটি অনুভূতি যেন শব্দের খেলা হয়ে ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে। ‘আমায় তুমি সামলে রেখো’ শুধুমাত্র কবিতার একটি সংকলন নয়, এটি অনুভূতির এক নির্জন ভ্রমণ যেখানে প্রতিটি কবিতা পাঠকের মনের সঙ্গে নিবিড় সংলাপে আবদ্ধ হয়।
এই বইয়ের কবিতাগুলো কখনও প্রেমের রোমাঞ্চ নিয়ে হাজির হয়, কখনও জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, আবার কখনও এক নির্জন মানুষের একাকী পথচলার কথা ব্যক্ত করে। এই বই প্রেমের প্রথম স্পর্শ থেকে শুরু করে বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় ডুব দেয়। এতে আছে বৃষ্টিভেজা বিকেলের স্বপ্ন, একলা চাঁদনি রাতের বিষণ্ণতা এবং হারিয়ে যাওয়া স্মৃতির অশ্রুভেজা নৈঃশব্দ্য। বইয়ের প্রতিটি কবিতা এক-একটি মনের আয়না যেখানে পাঠক নিজের হারানো অনুভূতিগুলো খুঁজে পাবে। কখনও অজান্তেই মনের কোণে জমে থাকা দুঃখ ফুড়ে জল আসবে, আবার কখনও জীবনের অনিশ্চয়তার মাঝেও শান্তির পরশ পাওয়া যাবে।
‘আমায় তুমি সামলে রেখো’ সেই পাঠকদের জন্য যারা হৃদয় অনুভূতির গভীরে ডুব দিতে ভালোবাসে। প্রতিটি শব্দে, প্রতিটি পঙক্তিতে আছে এক সহজ অথচ গভীর গল্প, যা পাঠককে আরও একবার নিজস্ব অনুভবের জগতে ফিরিয়ে নিয়ে যাবে।
₹136.00₹170.00AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
₹136.00₹170.00CANVAS ক্যানভাস
নিকষ অন্ধকারেও জ্বলে থাকে জোনাকি। ছোট্ট আলো, পথ দেখায় না; তবু— আছে। অস্তিত্ব আছে। আজকের দিনে কবিতাও কি তাই নয়? নিকষে কনকরেখা! এক তরুণের চেতনায় জেগে থাকা গাঢ় বিষাদের স্বরলিপি, সত্তরের নিভে যাওয়া আগুন, অস্তিত্বের ব্যর্থতা— এই সবকিছু থেকে যায় প্রথম বইয়ের পাতায় পাতায়।₹168.00₹210.00CANVAS ক্যানভাস
₹168.00₹210.00NORA নোরা
এই সংগ্রহে আপনি এমন চরিত্রের সাথে পরিচিত হবেন, যাঁরা আমাদের জীবনেরই অংশ মনে হবে। ‘নোরা’ একটি পথকুকুরের হৃদয়স্পর্শী গল্প, যা ভালোবাসা এবং মানবিকতার এক চমৎকার উদাহরণ। শৈশবের গ্রীষ্মকালীন ছুটির দিনগুলো, ‘প্যারিসে একটি সন্ধ্যা’, এবং বাড়ির প্রতি টান— সবকিছুই এই গল্পগুলোর মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি গল্প আপনাকে আবেগে ভাসাবে এবং গভীরভাবে চিন্তা করতে প্ররোচিত করবে।₹168.00₹210.00NORA নোরা
₹168.00₹210.00SHUNYE SHUNYO MILAILO… শূন্যে শূন্য মিলাইল…
নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর,ভাসে ব্যোমে ছায়াসম ছবি বিশ্বচরাচর…বহে মাত্র ‘আমি আমি’— এই ধারা অনুক্ষণ॥সে ধারাও বদ্ধ হল,শূন্যে শূন্য মিলাইল,স্বামীজি বিরোচিত এই ‘সমাধি’-তে যেমন আছে মুণ্ডক উপনিষদের দার্শনিক নির্যাস, তেমনই রয়েছে বৌদ্ধ মহাযানপন্থী শূন্যদর্শন বা নাগার্জুনের মধ্যমককারিকার দার্শনিক নির্যাসও।যৎ শূন্যবাদিনং শূণ্যং ব্রহ্ম ব্রহ্মবিদাং চ যৎ।।যিনি শূন্যবাদীর শূন্য,তিনিই ব্রহ্মবাদীর ব্রহ্ম।এই উপন্যাসের মূল উপজীব্য ভারতীয় দর্শনের অমৃত সমান এই অন্তিম নৈতিক সিদ্ধান্তটিই। যা আদতে অবাঙ্মনসগোচরম্। কিন্তু যুক্তির দ্বারা সেই মহাপূর্ণশূন্যের মুক্তির সিদ্ধান্তে প্রমাণ সহ উপনীত হতে নির্বাণকে পার হতে হয়েছে ইউরোপীয় ও ভারতীয় দর্শনের যুক্তিতর্কের নানান রুক্ষ জ্ঞানপথ। যে অন্বেষণের শুরু হতে শেষ পর্যন্ত চিন্তাপ্রেমী অভিযাত্রীটির বিশ্বস্ত সাথি ও সারথি ছিল বিমূর্ত গণিততত্ত্ব।₹312.00₹390.00SHUNYE SHUNYO MILAILO… শূন্যে শূন্য মিলাইল…
₹312.00₹390.00RUPKUMARI MRITYURAHASYA O ANYANYA রূপকুমারী মৃত্যুরহস্য ও অন্যান্য
- Author: Rajat Pal
- Cover Designer: Santu Karmakar
₹232.00₹290.00QUESTION TREASURE HUNT
- Author: Bhaskar Chakraborty
- Cover Designer: Liza Mirza
₹550.00QUESTION TREASURE HUNT
₹550.00SAPTADOSHPODI KABITABALI
- Author: Shankar Set
- Cover Designer: Manojit Nandi
₹96.00₹120.00SAPTADOSHPODI KABITABALI
₹96.00₹120.00











