• 2nd. Print DRON দ্রোণ (২য় মুদ্রণ)

    01
    • Author : Sandip Das
    • Cover Designer & Illustrator : Abhibrata Sarkar
    300.00 210.00
  • BOSONTO O BOUDHYAGAAN বসন্ত ও বৌদ্ধগান

    আমরা আসলে সবাই জানি, পরম করুণাময় বলে কেউ কোথাও আমাদের জন্য বসে নেই। তবু, তাঁর প্রতি আমাদের কী অমোঘ টান! এই টান থেকেই জন্মেছে আখ্যান৷ সৃষ্টি হয়েছে কবিতার। এবং এই টান থেকেই কখনো-কখনো তরুণ কবিরা তাঁকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন। তারা বলেন, উচ্চারণ করেন– ‘দয়াময় শুনুন, আমরা আপনার চেয়ে অনেক বেশি রোমান্টিক।’
    হ্যাঁ এমন সপাট একটি বাক্য অনায়াসে লিখে ফেলেছেন তরুণতম কবি অর্ঘ্যজ্যোতি দত্ত। ‘বসন্ত ও বৌদ্ধগান’ তাঁর প্রথম কবিতার বই। আর তাতেই রয়েছে এমনই সব অত্যুজ্জ্বল পঙ্‌ক্তি।
    ইতিহাস চেতনা, সাহিত্যের বোধ, ছন্দজ্ঞান, রসজ্ঞ মনন ও রাজনৈতিক দর্শন না-থাকলে কবি হওয়া দুষ্কর। অর্ঘ্যজ্যোতি দত্ত কিন্তু তা অর্জন করে ফেলেছেন তাঁর এই সামান্য জীবনেই। এবং সবচেয়ে মজার ব্যাপার, লুইপাদ থেকে রবীন্দ্রনাথ, অনায়াসে তিনি বিচরণ করেন সাবলীল স্পর্ধায়। যখন অর্ঘ্যজ্যোতি লেখেন ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান/ সবার উপরে সাবান সত্য! তাহার উপরে স্নান!’ তখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই, ভাষার খেলায় এবং লিটারারি সেন্সে, অর্ঘ্যজ্যোতিকে অস্বীকার কিছুতেই করা সম্ভব না।
    বাংলা বর্ণমালায় ৫২টি বর্ণ রয়েছে। বৎসরও নির্ধারিত হয় ৫২ সপ্তাহে৷ এবার আপনি, বসন্তের আবহে গাওয়া এই গ্রন্থেও ৫২টি বৌদ্ধগানে মনোনিবেশ করুন। আমরা নিশ্চিত, আপনি পরিশুদ্ধ হবেন। হবেনই।
    –রঙ্গন রায়
    220.00 154.00
  • বিষাদ রঙের কাগজফুল ইত্যাদি BISHAD RONGER KAGOJPHOOL ITYADI

    রোদ ঝিকিমিকি একটা দিন অথবা চরাচর ভেসে যাওয়া চাঁদের আলো— এমতাবস্থায় বিষাদগ্রস্ত মন সম্ভবত খুব বেমানান। কিন্তু বিষাদ কি জানে, পৃথিবীর কোনপ্রান্তে, কখন কার মনের ভেতর মুহুর্তে উথালপাথাল হয়ে যাবে সব? জানেনা বোধ করি। তেমনই জানেনা মানুষের মনে কাগজফুলের রঙের মতো অত্যাশ্চর্য সুন্দরকে বিষাদের দোসর ভাবার ইচ্ছে কলকাঠি নাড়ে যেকোনো শর্তে।
    বিষাদের ধুলো-ধোঁয়া-কুয়াশার পরত সরিয়ে জানলা দিয়ে বেয়ে আসে কাগজফুলের ডাল। সেই ‘যেকোনো’ সময়কে আমরা একটি মুহুর্ত হিসেবে মনে রাখতে চাই, লিখে ফেলতে চাই সেই ক্ষণটুকুর ঐশ্বরিক অস্তিত্ব, আমাদের মনের ভেতরের ঝড় থেকে নিশ্চুপ চেয়ে থাকা— অমরত্ব দিতে চাই এই প্রত্যেকটি ঘটনাকে। এই চাওয়া থেকে জন্ম হয় একটি কবিতার, অথবা এই ইচ্ছেগুলোই একটা কবিতার ক্রমাঙ্ক অনুসরণ করে আলোর মতো। বিষাদ আমাদের কাছে হয়ে ওঠে আলোর কাঠি, সয়ে নিই, অভ্যাসে রেখে দিই… এবং একসময় বুঝে যাই বিষাদের আঁধার সত্যিই কাগজফুলের রঙের মতোই উজ্জ্বল হয়ে উঠছে। এটুকুই।

    200.00 140.00
  • PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি

    01

    অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।

    320.00 224.00
  • PREM BARUD SHOBDO

    • Author: Anirban Chottopadhyay
    140.00 98.00

    PREM BARUD SHOBDO

    140.00 98.00
  • SADA SWAPNO NEEL ANDHOKAAR সাদা স্বপ্ন নীল অন্ধকার

    এই উপন্যাসে রয়েছে এক ব্যর্থ ভীতু প্রেমিক। তার শান্ত প্রেমিকা। ভোরের আলোর মতো নিশ্চুপ মা। মন্দ্র বিষাদের মতো বাবা। এক ডেভিল- মে-কেয়ার ক্লাসমেট। এক সুযোগসন্ধানী রমণী। একজন হাসিমুখ কাকা। এরকমই কয়েকটি অতি সাধারণ চেনা- চেনা জীবন, যারা খানিক-খানিক একে অপরের সাথে জড়িয়ে। কিন্তু একদিন একসাথেই এদের এই সাধারণ জীবন বদলে যেতে শুরু করে। প্রায় সকলেরই সাথে ঘটতে শুরু করে একের পর এক একইরকম ঘটনা। আর সেসব ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকেন এক আশ্চর্য উদাসী মানুষ, যিনি সকলের মাঝে থাকলেও অন্য কেউ তাঁকে দেখতে পায় না। কারুবাসনা যাঁকে বোধহয় নষ্ট করে দিয়েছে অনেকটাই। কলকাতা শহরের ভুলে যাওয়া ট্রামলাইন বরাবর যিনি হেঁটে হেঁটে বহুদূর। কেউ তাঁকে জিজ্ঞেস করেনি কখনও, “এতদিন কোথায় ছিলেন?”

    240.00 168.00
  • চতুরঙ্গ CHOTURANGA

    চারটি জঁরের চারটি পৃথক স্বাদের কাহিনী নিয়ে ‘চতুরঙ্গ’, এই সংকলনের চারটি কাহিনী হল – চতুরঙ্গ, পূর্ণ বৃত্ত, তিন তিরিক্ষে নয় এবং দুই কন্যার কাহিনী। ‘চতুরঙ্গ’ একটি থ্রিলার ছোটগল্প, ‘পূর্ণ বৃত্ত’ একটি অলৌকিক বড়গল্প, ‘তিন তিরিক্ষে নয়’ কলকাতাকে সাক্ষী রেখে ঘটা তিন যুগের তিনটে পৃথক ঘটনার একসূত্রে গাঁথা পড়ার কাহিনী আর ‘দুই কন্যার কাহিনী’ একটি রহস্য উপন্যাসিকা, মনুষ্যত্বের অদ্ভুত অধঃপতন কিভাবে অপরাধীদের জন্ম দেয় উচ্চ শিক্ষিতদের মধ্যেও সেটাই খুঁজে পাওয়ার কাহিনী।

     

    280.00 196.00

    চতুরঙ্গ CHOTURANGA

    280.00 196.00
  • BHRAM NOY ভ্রম নয়

    যদি ‘ভ্রম’-এর প্রথম সংকলন আপনাকে প্রশ্ন করে থাকে- ‘ভয় কি কেবলই মনের ভুল? ভূত বলে কী কিছুই নেই?’ তবে ‘ভ্রম ২’ সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে টেনে নিয়ে যাবে এক নতুন, ভয়ঙ্কর বাস্তবতার জগতে।

    জীবনে ভয় চেখে দেখার মতো বিরল সুযোগ খুব কমবারই আসে, আর যখন সেই সুযোগ আসে কোনো অতিপ্রাকৃতিক উৎস থেকে, তখন কপালের ভাঁজ প্রশস্ত করে, চোখের পলকে বয়স বাড়িয়ে দেয়। তার পরের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অসহনীয়; স্বপ্নে ভেসে আসে কঠিন কিছু দৃশ্য, যার নিবারণ অসম্ভব, যার কোনো ওষুধ নেই।

    এই সংকলনে আছে ন’টি (৯টি) গা ছমছমে মনস্তাত্বিক ভয়ের গল্প, যা শুধুই ভূত-প্রেতের কাহিনি নয়, বরং অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা আতঙ্কের দলিল। এই বইয়ে আছে, এক আত্মহত্যাকারীর পুনর্জন্মের পূর্বে ‘গর্ভগৃহ’-এ প্রায়শ্চিত্তের তীব্র যন্ত্রণা। আছে পুরোনো অভিশাপের ধাক্কায় জন্ম নেওয়া এক অস্বাভাবিক, চিবিয়ে খাওয়ার মতো ‘খিদে’ (‘খিদে পেয়েছে?’)। আর যখন আপনার চোখের সামনে সময় ও বাস্তবতার ছন্দ উল্টে যায়, আর আপনি দেখেন এক অদৃশ্য সত্তা আপনার অস্তিত্বকে গিলে খাচ্ছে (‘ভ্রম নয়’)- তখন প্রতিটি গল্পই বাস্তব ও পরাবাস্তবের সীমানাকে মুছে দিয়ে প্রমাণ করে: আমাদের মনের গভীরে যে ভয় লুকিয়ে থাকে, তা কোনো ‘ভ্রম’ নয়, তা এক চরম সত্য।

    340.00 238.00

    BHRAM NOY ভ্রম নয়

    340.00 238.00

Main Menu