-
BIBHUTIBHUSHAN GOLPO SAMAGRA (PART-1)
- Author: Bibhutibhushan Bandyopadhyay
₹350.00₹245.00BIBHUTIBHUSHAN GOLPO SAMAGRA (PART-1)
₹350.00₹245.00 -
BHRAM NOY ভ্রম নয়
যদি ‘ভ্রম’-এর প্রথম সংকলন আপনাকে প্রশ্ন করে থাকে- ‘ভয় কি কেবলই মনের ভুল? ভূত বলে কী কিছুই নেই?’ তবে ‘ভ্রম ২’ সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে টেনে নিয়ে যাবে এক নতুন, ভয়ঙ্কর বাস্তবতার জগতে।
জীবনে ভয় চেখে দেখার মতো বিরল সুযোগ খুব কমবারই আসে, আর যখন সেই সুযোগ আসে কোনো অতিপ্রাকৃতিক উৎস থেকে, তখন কপালের ভাঁজ প্রশস্ত করে, চোখের পলকে বয়স বাড়িয়ে দেয়। তার পরের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অসহনীয়; স্বপ্নে ভেসে আসে কঠিন কিছু দৃশ্য, যার নিবারণ অসম্ভব, যার কোনো ওষুধ নেই।
এই সংকলনে আছে ন’টি (৯টি) গা ছমছমে মনস্তাত্বিক ভয়ের গল্প, যা শুধুই ভূত-প্রেতের কাহিনি নয়, বরং অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা আতঙ্কের দলিল। এই বইয়ে আছে, এক আত্মহত্যাকারীর পুনর্জন্মের পূর্বে ‘গর্ভগৃহ’-এ প্রায়শ্চিত্তের তীব্র যন্ত্রণা। আছে পুরোনো অভিশাপের ধাক্কায় জন্ম নেওয়া এক অস্বাভাবিক, চিবিয়ে খাওয়ার মতো ‘খিদে’ (‘খিদে পেয়েছে?’)। আর যখন আপনার চোখের সামনে সময় ও বাস্তবতার ছন্দ উল্টে যায়, আর আপনি দেখেন এক অদৃশ্য সত্তা আপনার অস্তিত্বকে গিলে খাচ্ছে (‘ভ্রম নয়’)- তখন প্রতিটি গল্পই বাস্তব ও পরাবাস্তবের সীমানাকে মুছে দিয়ে প্রমাণ করে: আমাদের মনের গভীরে যে ভয় লুকিয়ে থাকে, তা কোনো ‘ভ্রম’ নয়, তা এক চরম সত্য।
₹340.00₹238.00BHRAM NOY ভ্রম নয়
₹340.00₹238.00 -
BISHADPURUSH বিষাদপুরুষ
- Author: Teesta Chakraborty
- Cover Designer: Arpan
₹340.00₹238.00BISHADPURUSH বিষাদপুরুষ
₹340.00₹238.00 -
HS GRAMMER QUESTION BRUNCH-XI
- Complied & Edited: Duff & Dutt
₹340.00₹238.00HS GRAMMER QUESTION BRUNCH-XI
₹340.00₹238.00 -
MRITYUR SAMNE RICKSHAW STAND মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড
এই প্রাচীন শহরের উত্তর অংশের এক গলির ভেতর প্রায় ত্রিশ বছর আগে ঘটে যাওয়া নৃশংস জোড়া খুনের সাথে অদ্ভুত মিল পাওয়া যায় আজকের দিনে ঘটে যাওয়া পরপর দুটি জঘন্য হত্যাকাণ্ডের। প্রতি ক্ষেত্রেই মৃতদেহ উদ্ধার হয়েছে হাতে টানা রিকশার ভেতর। তবে কি ত্রিশ বছরের ব্যবধানে রক্ত তৃষ্ণায় মাতাল হয়ে একই খুনি পথে নেমেছে? তদন্তে নামে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দৃপ্তা ও তার লোকজন। পূর্ণিমা রাত, চাঁদ, যাত্রা ও হাতে টানা রিকশার অনুরণন নিয়ে এই কাহিনি ছড়িয়ে পড়েছে উত্তর কলকাতার পু্রোনো গলি ঘুঁজি আর বাড়ির আনাচে কানাচে। মৃত্যুর সামনে সত্যিই কি আমাদের জন্য অপেক্ষা করে এক রিকশা স্ট্যান্ড? আসুন উত্তর খু্ঁজি।₹330.00₹231.00MRITYUR SAMNE RICKSHAW STAND মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড
₹330.00₹231.00 -
DAYBODDHO দায়বদ্ধ
দেশ ভেঙে যায়। ভেঙে যায় মানুষ। ছিঁড়ে যায় শিকড়। জীবন থামে না। সময়ের চাকায় অভিশাপ লেখা থাকে। কাছের মানুষ দূরে সরে যায়। পিছন ফিরে তাকায় না আর। সময় হাঁপিয়ে যায়। সুড়ঙ্গের শেষ প্রান্ত। নরম আলো। তবু চোখ ঝলসে যেতে চায়। অনভ্যাস। দূরের মানুষ কাছে আসে। কখন যে নিজের হয়ে যায়! জীবন আঁকড়ে ধরে জীবনকে। কর্তব্যের দায় কখন যেন দায়িত্ব ছুঁয়ে ভালোবাসা হয়ে যায়। বয়ে চলে। আবহমান। কখনও রক্তের উত্তরাধিকার। কখনও-বা ভালোবাসার। এ গল্পে দেশ আছে, দেশভাগ আছে, পরবাস আছে। এ গল্প জীবনযুদ্ধের হাত ধরে থাকা ভালোবাসাটুকু। এ গল্প সুভাষিণীর, এ গল্প অমিতেশের, অনিন্দিতার, শঙ্কুর…। এ গল্প মানুষের।₹330.00₹231.00DAYBODDHO দায়বদ্ধ
₹330.00₹231.00 -
KHETRASAMIKSHAR ALOKE 100 CHORER JABANBANDI
- Author : Radhamadhab Mondal
- Cover Designer : Santu Karmakar
₹330.00₹231.00KHETRASAMIKSHAR ALOKE 100 CHORER JABANBANDI
₹330.00₹231.00 -
KONGSBERGER BULLET
- Author : Ajitesh Nag
- Cover Designer : Abhibrata Sarkar
₹330.00₹231.00KONGSBERGER BULLET
₹330.00₹231.00 -
আট পাপে বাঁধা AAT PAPE BANDHA
কার হাতের আঙুলে আছে যেকোনও কিছু ফলানোর জাদু? পিঁপড়ের সর্বগ্রাসী আক্রমণ সামলাতে পারবে কি এক বুড়ো? বাঁদর দেবতার মূর্তি কে চায় চুরি করতে? আর শিকারী কে শিকার করতে চায় কোন সে দুঃসাহসী? পরকীয়া কি সব সময় সর্বনাশ ডেকে আনে? এইসব প্রশ্নের উত্তর দেবে আট পাপে বাঁধা।
₹320.00₹224.00আট পাপে বাঁধা AAT PAPE BANDHA
₹320.00₹224.00 -
PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি
অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।
₹320.00₹224.00PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি
₹320.00₹224.00 -
SUKH-ASUKHER MANCHITRA সুখ- অসুখের মানচিত্র
সব সুখ-ই কি উপভোগ্য? সমান রমণীয় বা কমনীয়? এমন অনেক সুখ আছে, যার বোঝা ঘাড় থেকে নামিয়ে মানুষ বুক ভরে শ্বাস নিয়ে বলে— সুখের চেয়ে স্বস্তি ভালো। তেমনি সুখের অভাব কি সবসময় দুঃখ কিংবা অসুখ?
তাহলে ফুরিয়ে আসা দুঃখের দাগ পুষে মানুষ এত সুখ পায় কেন? ক্ষত সেরে এলে ব্যথা মরে যায়। আলতো হাত ছুঁয়ে দিলে একপ্রকার আরামই বোধ হয় তখন। অথবা একটা বুলেটের চিহ্ন—! অপরাধীর কাছে হেরে যাওয়ার দগদগে স্মৃতি কিন্ত যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সেনানায়কের বুকে গৌরবের নিশান।
এই বইয়ের নাম হতেই পারত রং- বেরঙের বৃষ্টি অথবা রোদেলা মেঘের দিন। সুখ-দুঃখ, হর্ষ-বিষাদ, ভয়- রোম্যান্স ছোট খেয়াটিতে উঠেছে পরস্পরের গা ঘেঁষে। তারা যেন বলছে “মোরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর।” উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে আলো ফোটার, নিজেদের প্রকাশ করার। শুধু সুখ-অসুখের এই মানচিত্রে, এক্স অক্ষরেখার কোথায় পাঠক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন— তার ওপরে নির্ভর করবে— বিম্বটি সদ না অসদ!
₹320.00₹224.00SUKH-ASUKHER MANCHITRA সুখ- অসুখের মানচিত্র
₹320.00₹224.00 -
JA KICCHU AAJGUBI যা কিছু আজগুবি
‘যা কিছু আজগুবি’ কোনো সরল কাব্যসংকলন নয়।
এটি খণ্ডিত অনুভূতি, অসংলগ্ন প্রশ্ন আর অসমাপ্ত চিন্তার এক সচেতন বিন্যাস।
এই বইয়ে কবিতা কখনও যুক্তিপূর্ণ, কখনও সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক যেমন আমাদের সময়, আমাদের বেঁচে থাকা। এখানে অর্থ স্থির নয়, দৃষ্টিভঙ্গিই অর্থ নির্মাণ করে।
একই কবিতা এক পাঠকের কাছে বিদ্রূপ, অন্য পাঠকের কাছে তা স্বীকারোক্তি।
‘যা কিছু আজগুবি’ পাঠককে নির্দিষ্ট পথে হাঁটতে বলে না।
বরং বারবার দিগ্ভ্রান্ত করে। যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা, আর শব্দ নিজের অর্থ নিজেই অস্বীকার করে।
এই কবিতাগুলো ব্যাখ্যার অপেক্ষায় নয়—এরা সাহচর্য চায়। এই বই উত্তর সরবরাহ করে না; প্রশ্নকে সচল রাখে। পাঠকের সঙ্গে সমঝোতা নয়, নিজের অবস্থান উন্মোচনের ঝুঁকি নেওয়াই এখানে পাঠের শর্ত।
₹320.00₹224.00JA KICCHU AAJGUBI যা কিছু আজগুবি
₹320.00₹224.00













