• PARASHURAMER PROTYABORTON পরশুরামের প্রত্যাবর্তন

    পরশুরাম কে?
    দেবতা আর মানুষের মাঝে সেতু হয়ে যে অমর সে পরশুরাম, বিচারের অংশ হিসেবে যে নিষ্ঠুরতাকে ধারণ করে সে পরশুরাম, যে ক্ষত্রিয়দের ওপর ক্রুদ্ধ হয়ে ২১ বার তাদের ধ্বংস করেছিলেন সে-ই পরশুরাম।
    কিন্তু যদি সেই অসীম ক্রোধের অধিকারী, বিনাশের ধারক, অমরত্বের বরে বলীয়ান পরশুরাম ফিরে আসে কোনও আপন মানুষের নিকৃষ্টতার ক্রোধে বিহ্বল হয়ে, যদি পৃথিবীকে শুদ্ধ করার উপলক্ষ্যে তুলে নেয় সেই অমোঘ কুঠার।
    এবার কি তাকে প্রতিরোধে সক্ষম হবে অবসরপ্রাপ্ত গোয়েন্দা ঋষিকেশ?
    দীর্ঘ দশ বছর আগে জীবন ছিন্নভিন্ন করে দেবার প্রতিশোধ কি নিতে পারবে সে খুনিকে ধরতে পেরে?
    নাকি সে সেদিনের মতো আজও অমর? আজীবন অমর? আবার ফিরে ফিরে আসবে নতুন কোনও উদ্দেশ্যে।
    184.00230.00
  • PRAKTAN SUNDORI প্রাক্তন সুন্দরী

    বনের কোনও অমরত্ব হয় না। একটা সফল যৌবনে থাকে শৌর্য অথবা সৌন্দর্য। অথচ যৌবন অস্তমিত হতে লাগলে শঙ্কিত হয়ে ওঠে মানুষ!
    বাসি হতে যাওয়া ফুলের ভয় একটা ফেজ! সেই সময়ের গল্প নিয়ে গল্পগ্রন্থ ‘প্রাক্তন সুন্দরী’…
    184.00230.00
  • EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু

    এই সংকলনে সব গল্পেরই নায়ক যে কিশোর, তার নাম টিপু৷ টিপু একজন নয়, হয়তো-বা টিপু নামের অনেক কিশোরের গল্প যাতে ভৌতিক, রহস্য, হাসি, রূপকথার পাশাপাশি কৈশোরের সেই সব সোনালি দিনগুলোর কথা ধরা আছে৷
    কিছু গল্প কিশোরভারতী সহ অন্যান্য পত্র পত্রিকায় প্রকাশিত, আবার এর পাশাপাশি অনেক নতুন গল্পও আছে৷
    টিপুর আশেপাশে যে চরিত্ররা ঘোরে তা যেন আমাদের ভীষণ পরিচিত৷
    টিপুরা খেলুক সবুজ মাঠে, স্বপ্ন দেখুক, অংক ভীতি দূর হোক৷
    টিপুদের এ গল্প সবার। কারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে৷
    184.00230.00
  • SANGSAR JIBANE NARIR BHUMIKA সংসার জীবনে নারীর ভূমিকা

    জয়দেব এবার ক্লাস সেভেনে উঠল। এত সব দুঃখ-কষ্ট-গরিবিয়ানা, বইপত্র সব বছর পুরোনো কিনতে পারলেও রেজাল্ট কিন্তু সেকেন্ড ডিভিশনের নীচে কখনও যায় না। জয়দেব নিয়মিত ক্লাস করে। যতক্ষণ ক্লাসে থাকে, ততক্ষণ সময় শিক্ষকের পড়ানো পড়া মনোযোগ দিয়ে শোনে এবং তার খাতায় লিখে নেয়। স্কুলে সেদিন একটা ঘটনা ঘটে গেল। পরেশ ভদ্র বলে একটা ছেলে টিফিনের সময়ে জয়দেবের কাছে গিয়ে তাকে বলল— হাই!

    জয়দেব হঠাৎ এইরকম শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল— ভাই, আমাকে কিছু বলছ কি?

    ছেলেটি বলল— এখানে আর কেউ আছে তুমি ছাড়া?

    জয়দেব এদিক-ওদিক তাকিয়ে দেখল, ‘তাই তো, আমি ছাড়া আর কেউ তো নেই।’

    184.00230.00
  • ARDHEK ISWARI

    Author: Sangita Dasguptaroy

    191.00225.00

    ARDHEK ISWARI

    191.00225.00
  • EKALAVYER BANN

    • Author: Kishalaya Gupta
    • Cover Designer: Krishnendu Mondal
    192.00240.00

    EKALAVYER BANN

    192.00240.00
  • SONDHE NAMAR POR

    • Author: Nirban Roy
    192.00225.00

    SONDHE NAMAR POR

    192.00225.00
  • LOUISE GLUKER KOBITA লুই গ্লুকের কবিতা

    স্প্যানিশ বা ফরাসি কবিতা বাংলায় অনুবাদের যে তাগিদ, ইংরেজি কবিতার ততটা নয়, তার কারণ অনেক সময় ধরেই নেওয়া হয় যে বাঙালি পাঠকেরা তো ইংরেজি পড়তে পারেন৷ কিন্তু কথাটা সর্বৈব সত্যি নয়৷ কলকাতা শহরের বাইরে, এমনকি বাংলাদেশেও অনেক পাঠক আছেন যাঁরা ইংরেজি পড়তে এখনও সেভাবে স্বচ্ছন্দ নন৷ লুই গ্লুকের সামগ্রিক লেখালিখি থেকে সাঁইত্রিশটি কবিতা বেছে অনুবাদ করেছেন এই সময়ের বাংলা কবিতার তরুণতম প্রতিনিধিদের অন্যতম মুখ দীপশেখর চক্রবর্তী৷ যে-কবিতা তাঁর ভালো লেগেছে, সেগুলোই নির্বাচন করেছেন অনুবাদের জন্য৷

    192.00240.00
  • SADA SWAPNO NEEL ANDHOKAAR সাদা স্বপ্ন নীল অন্ধকার

    এই উপন্যাসে রয়েছে এক ব্যর্থ ভীতু প্রেমিক। তার শান্ত প্রেমিকা। ভোরের আলোর মতো নিশ্চুপ মা। মন্দ্র বিষাদের মতো বাবা। এক ডেভিল- মে-কেয়ার ক্লাসমেট। এক সুযোগসন্ধানী রমণী। একজন হাসিমুখ কাকা। এরকমই কয়েকটি অতি সাধারণ চেনা- চেনা জীবন, যারা খানিক-খানিক একে অপরের সাথে জড়িয়ে। কিন্তু একদিন একসাথেই এদের এই সাধারণ জীবন বদলে যেতে শুরু করে। প্রায় সকলেরই সাথে ঘটতে শুরু করে একের পর এক একইরকম ঘটনা। আর সেসব ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকেন এক আশ্চর্য উদাসী মানুষ, যিনি সকলের মাঝে থাকলেও অন্য কেউ তাঁকে দেখতে পায় না। কারুবাসনা যাঁকে বোধহয় নষ্ট করে দিয়েছে অনেকটাই। কলকাতা শহরের ভুলে যাওয়া ট্রামলাইন বরাবর যিনি হেঁটে হেঁটে বহুদূর। কেউ তাঁকে জিজ্ঞেস করেনি কখনও, “এতদিন কোথায় ছিলেন?”

    192.00240.00
  • CHAITANYA JIBONER SHESH DIN (2nd. Print)

    • Author: Aniruddha Majumder
    • Cover Designer: Abhibrata Sarkar

    প্রাচীন গৌড়, অর্থাৎ একালের বাংলার নানা মনীষীর কথা আমরা জানি। তাঁদের জন্ম থেকে মৃত্যু, শিক্ষিত মানুষেরা পড়ি আর সময়ে সময়ে তাঁদের মাহাত্ম্যে হই অবাক। বাংলা তথা সমগ্র ভারতের ভক্তি আন্দোলনের পুরোধা শ্রীচৈতন্য। নদিয়ার নিমাই সন্ন্যাসী। বৈষ্ণবসমাজের আর এক আদি মহা মানব। তাঁর ব্যক্তিজীবন! কিন্তু আজ থেকে পাঁচ শত বছর আগে সেই মহামানবের মৃত্যু ও তার কারণ আমাদের কাছে রহস্যাবৃত্ত।

    ‘চৈতন্যের জীবনের শেষ দিন’ সেই রহস্যকেই করেছে উন্মোচন। যদিও শ্রীচৈতন্যের মৃত্যু নিয়ে দু-তিনটি তথ্য আমরা জানি। কিন্তু প্রকৃত কোনটি? এ নিয়ে আমাদের মধ্যে নানা লৌকিক কথা ঘোরাফেরা করে। তবে আসলের খুব কাছে কোন যুক্তি এবং মত, তা থেকে যা অধরা। ‘চৈতন্যের জীবনের শেষ দিন’ গ্রন্থে লেখক নায়ক ধূর্জটির আড়ে তাঁর সন্ধান করেছেন এবং সত্য মত যুক্তির কাঠগড়ায় প্রমাণিত করার প্রয়াস করেছেন।

    200.00250.00

Main Menu