• DUI KRISHNA O EKTI MAHABHARAT দুই কৃষ্ণ ও একটি মহাভারত

    মহাভারত– যেখানে এসে মিলেছে এই ভারতভূমির সব পথ – ধর্ম, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, মূল্যবোধ, নীতিজ্ঞান, জীবনদর্শন, প্রেম, অপ্রেম, বিষাদ, অসূয়া, শত্রুতা, প্রতিষ্ঠা সব-সব নিয়ে এ সর্বার্থেই মহাকাব্য। ভারতআত্মা ঘিরে বহুস্তরীয় এক বৃত্তাকার পরিভ্রমণ। যে বৃত্তের কেন্দ্রে রয়েছেন অখণ্ড ব্রহ্ম পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণ আর প্রান্তসীমা বরাবর হেঁটে চলেছেন বহুদর্শী এই ভারতকথার কথক পরাশর ও সত্যবতীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাঁদের দুজনের যৌথ আয়োজনে রচিত হয়েছে অমৃতসমান জয়সংহিতা বা মহাভারত।

    208.00260.00
  • NAIRITER HAWA নৈর্ঋতের হাওয়া

    এ জীবন লেখে চলাচল—আসা আর যাওয়া, মনে থাকে শুধু ভালোবাসা, কথা আর গান গাওয়া। ফেলে আসা স্মৃতির দুপুর, একাকার আবেগী মন নামখানি বলে যায় আর বুকের গভীরে ওঠে এক শিহরন! কত বেলা গেল ঢলে সায়াহ্নের শান্ত, মায়াবী ডোরে, বর্ণচ্ছটায় উদ্ভাসিত যৌবন কখন ডাকে সেই নাম ধরে। নির্জনে বসে দেখি সেই চমকপ্রদ কাহিনির চিত্রায়ণ আমি চলেছি রামধনু পথে, আলোয় মাখা এ কথন! জীবন এক অপূর্ব চালিকাশক্তি, যার সদাবহমান পথ সময়ের পাণ্ডুলিপিতে সংগ্রহ করে কাহিনির উপকরণ।

    তাইতো আপাত—সাধারণ ব্যক্তিজীবনের রোজনামচার খাতা কখন যেন জাদুমন্ত্রে রূপান্তরিত হয় এক অপ্রকাশিত রূপকথায়। ব্যক্তি তার চলমানতার পরিসরে খুঁজে নেয় গল্পের প্রয়োজনীয় উপাদান, যা কখনও ব্যক্তিজীবন, কখনও প্রকৃতির নয়নাভিরাম রূপ, কখনও সুখকর যাপন, কখনও—বা এক নেতিবাচক যাপনের বেড়াজাল—প্রতিকূলতা, বিপদ, চিরবিচ্ছেদ অথবা চিরবিরহের পথ ধরে চলতে থাকে।

    সংকলনটিতে লিপিবদ্ধ করা হয়েছে এমনই কিছু অণুগল্প এবং ছোটগল্প, যার মধ্যে নিহিত আছে মানবজীবনের বহমানতার বিভিন্ন রং—কোমল লেবুরঙা আলোয় ভরা শৈশব, সদাচঞ্চল মেয়েবেলার রামধনু রঙ, সদ্যতরুণীর আশমানি রঙা নিবিড় প্রেমের স্বপ্ন, কখনও—বা অসময়ে বয়ে আসা বানভাসি ভালোবাসার সবুজাভ হাতছানি। অন্যদিকে আছে প্রতিদিনের বাঁচার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চরম ব্যাকুলতা, যা বিপ্রতীপ স্পর্শক ছুঁয়ে প্রতিস্পর্ধার হাতছানিতে এগিয়ে চলে।

    208.00260.00
  • BHOY ROHOSYER BARO

    • Author: Anushtup Sett
    204.00240.00

    BHOY ROHOSYER BARO

    204.00240.00
  • JE JEKHANE DANRIYE যে যেখানে দাঁড়িয়ে

    ‘শেষেরকবিতা ‘ পড়েছে নাকি বঙ্কিম বাবুর” রজনী”, ‘বিষ বৃক্ষ ‘ পড়েছে? আবার বিদ্যাসাগর মশায়ের’ ভ্রান্তি বিলাস’! এই মোল্লার দৌড় ছিল শেক্সপিয়ার সাহেবের ‘কমেডি অফ এররস’ অব্দিএই তো সার্জারীর সময় কালে বাংলা ভাষার বিবর্তন বুঝতে পারলাম ।সেই বিদ্যাসাগর মশাই থেকে ধাপেধাপে বঙ্কিম বাবু হয়ে রবি বাবু।নইলে পড়েছি তো শুধু স্মরণ দাদার স্মার্ট বাংলা ভাষা।আহা! হোয়াট আ লাইন ! সাদামাটা লাইন গুলিতেই কি ব্যঞ্জনা ! ওই যে “বোতাম ঘর ” উপন্যাসে.. ” একদিন ঠিক এই বোতাম ঘরের সঙ্গে বোতামের মত আমি জুড়ে দেবো তোমার সমস্ত অস্তিত্ব কে ,মিলিয়ে দেবো আমার আপাত তুচ্ছ জীবনের সাথে সারাজীবনের মতো! ” আহা! জয় হোক বাংলা ভাষার,বাংলা সাহিত্যের।

    ১৮টি গল্প নিয়ে একটি অনবদ্য সংকলন।

     

    200.00250.00
  • AAPON MONER CHHAYA TOLE O ANYANYA আপন মনের ছায়াতলে ও অন্যান্য

    The Christmas fair in the city square featured charming stalls and horse-drawn carriages. Tanima indulged in steaming roast meat and potatoes in gravy—I joined her eagerly. She blissfully followed this with waffles and cream, leaving a delightful mess on her face as she savored each bite. After three hours of exploring, we returned to our room.

    200.00250.00
  • ABAR DEBDUT আবার দেবদূত

    • Author: Abhinaba Roy
    • Binding: Hard cover
    • Publisher: Shabdo Prakashon
    • Genre:
    200.00250.00
  • ALOR PANDULIPI আলোর পাণ্ডুলিপি

    এই পৃথিবীর কিছু মানুষ, যাঁরা অন্ধকার ঠেলে আলো এনেছেন। তাঁদের জীবন রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়েও যেন রূপকথা। আমরা যারা সহজে হেরে যাই, অজুহাত দিই পালিয়ে যাওয়ার— তাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। সেরকমই ২২টি কাহিনি নিয়ে এই বইটি রোলার কোস্টার রাইডের মতো রোমাঞ্চকর, যেখানে চড়ার পর আপনার মনে হবে লড়াইয়ের আগে এক ইঞ্চিও জমি ছাড়া উচিত নয়…
    200.00250.00
  • GOLPO DADUR ASOR গল্পদাদুর আসর

    ‘গল্পদাদুর আসর’ হল একজন বয়স্ক রিট্যায়ার্ড পুলিশ অফিসারের বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার কাহিনির একটি সংকলন যা স্নেহের নাতি নাতনিদের আবদারে তাদের শুনিয়েছেন তিনি। তাই তাঁর নাতি নাতনিদের কাছে তিনি গল্পদাদু। বেশ নিয়ম মেনে রোজ তাদের নিয়ে বসে গল্পগুজব করেন, তাই সেটা তাদের গল্পদাদুর আসর।

    তবে ওই গল্পদাদু একা নন, তাদের অলৌকিক আর অজানা সব গেঁয়ো ভূতের গল্প শোনাতে সুদূর বাঁকুড়া থেকে এসেছেন একজন দাদু যিনি নিজেই আবার সেখানকার ইতিহাসের একটি অংশ, আর গঙ্গা পেরিয়ে কল্যাণী থেকে এসেছেন আর এক দাদু যিনি শুনিয়েছেন তাঁর নতুন অফিসে সদ্য সাক্ষাৎ হওয়া দুই বিদেশি ভূত পেত্নির গল্প। এসেছেন এক গল্পকাকুও, তিনি নিজের ভয়ানক সব অলৌকিক অভিজ্ঞতার গল্প শুনিয়ে ভয় পাইয়ে দিয়েছেন তাদের সবাইকে। সেই আসরে শুধু অদ্ভুতুড়ে, ভৌতিক, অলৌকিক অভিজ্ঞতার কথাই শোনাননি তাদের গল্পদাদু, বলেছেন রাঢ় অঞ্চলের এক পরাক্রমী সরল পালোয়ানের কথাও যিনি একাই গোটা ডাকাত দলের সঙ্গে লড়ে পালটে দিয়েছিলেন সেখানকার মানুষের জীবনের একটা বিভীষিকাময় অধ্যায়। আর আছে আমাদের দেশেই দেখতে পাওয়া, ইউরোপীয় লোককথার এক কাল্পনিক জন্তুর রহস্যময় ও ভয়ানক কাণ্ডকারখানার কথা, যে রহস্যের কিনারা করা যায়নি আজও।

    তবে শুধুই ভৌতিক বা অলৌকিক গল্প নয়, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য সবকিছুই চুপিচুপি প্রবেশ করেছে সেই সব গল্পের হাত ধরে ওই আসরে। যুক্তি তর্কেরও অনেক অবকাশ রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে অলৌকিক এবং অযৌক্তিক বিষয়ের অন্তর্নিহিত রহস্য উন্মোচনের প্রয়াস ছোটোদের উৎসাহিত করেছে। ভূতুড়ে গল্প শোনার মজা নেওয়ার সঙ্গে সঙ্গে যদি যুক্তি দিয়ে তার পেছনের কার্যকারণ সম্বন্ধও খুঁজে বের করে ফেলে ওরা এই বয়সেই, তাহলে বড়ো হয়ে আর কুসংস্কারের মায়াজালে আটকে পড়বে না তারা, তাই না? এই সংকলনে আছে ভয় পাওয়ার মজা কিন্তু নেই কোনও অন্ধ কুসংস্কারে জড়িয়ে পড়ার সাজা।

    200.00250.00
  • 200.00250.00

    RAO রাও

    200.00250.00

Main Menu