-
ALOR PANDULIPI আলোর পাণ্ডুলিপি
এই পৃথিবীর কিছু মানুষ, যাঁরা অন্ধকার ঠেলে আলো এনেছেন। তাঁদের জীবন রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়েও যেন রূপকথা। আমরা যারা সহজে হেরে যাই, অজুহাত দিই পালিয়ে যাওয়ার— তাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। সেরকমই ২২টি কাহিনি নিয়ে এই বইটি রোলার কোস্টার রাইডের মতো রোমাঞ্চকর, যেখানে চড়ার পর আপনার মনে হবে লড়াইয়ের আগে এক ইঞ্চিও জমি ছাড়া উচিত নয়…₹200.00₹250.00ALOR PANDULIPI আলোর পাণ্ডুলিপি
₹200.00₹250.00 -
EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু
এই সংকলনে সব গল্পেরই নায়ক যে কিশোর, তার নাম টিপু৷ টিপু একজন নয়, হয়তো-বা টিপু নামের অনেক কিশোরের গল্প যাতে ভৌতিক, রহস্য, হাসি, রূপকথার পাশাপাশি কৈশোরের সেই সব সোনালি দিনগুলোর কথা ধরা আছে৷কিছু গল্প কিশোরভারতী সহ অন্যান্য পত্র পত্রিকায় প্রকাশিত, আবার এর পাশাপাশি অনেক নতুন গল্পও আছে৷টিপুর আশেপাশে যে চরিত্ররা ঘোরে তা যেন আমাদের ভীষণ পরিচিত৷টিপুরা খেলুক সবুজ মাঠে, স্বপ্ন দেখুক, অংক ভীতি দূর হোক৷টিপুদের এ গল্প সবার। কারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে৷₹184.00₹230.00EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু
₹184.00₹230.00 -
AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
প্রেম, বিরহ, আশা এবং বিষাদ- জীবনের প্রতিটি অনুভূতি যেন শব্দের খেলা হয়ে ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে। ‘আমায় তুমি সামলে রেখো’ শুধুমাত্র কবিতার একটি সংকলন নয়, এটি অনুভূতির এক নির্জন ভ্রমণ যেখানে প্রতিটি কবিতা পাঠকের মনের সঙ্গে নিবিড় সংলাপে আবদ্ধ হয়।
এই বইয়ের কবিতাগুলো কখনও প্রেমের রোমাঞ্চ নিয়ে হাজির হয়, কখনও জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, আবার কখনও এক নির্জন মানুষের একাকী পথচলার কথা ব্যক্ত করে। এই বই প্রেমের প্রথম স্পর্শ থেকে শুরু করে বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় ডুব দেয়। এতে আছে বৃষ্টিভেজা বিকেলের স্বপ্ন, একলা চাঁদনি রাতের বিষণ্ণতা এবং হারিয়ে যাওয়া স্মৃতির অশ্রুভেজা নৈঃশব্দ্য। বইয়ের প্রতিটি কবিতা এক-একটি মনের আয়না যেখানে পাঠক নিজের হারানো অনুভূতিগুলো খুঁজে পাবে। কখনও অজান্তেই মনের কোণে জমে থাকা দুঃখ ফুড়ে জল আসবে, আবার কখনও জীবনের অনিশ্চয়তার মাঝেও শান্তির পরশ পাওয়া যাবে।
‘আমায় তুমি সামলে রেখো’ সেই পাঠকদের জন্য যারা হৃদয় অনুভূতির গভীরে ডুব দিতে ভালোবাসে। প্রতিটি শব্দে, প্রতিটি পঙক্তিতে আছে এক সহজ অথচ গভীর গল্প, যা পাঠককে আরও একবার নিজস্ব অনুভবের জগতে ফিরিয়ে নিয়ে যাবে।
₹136.00₹170.00AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
₹136.00₹170.00 -
BOIDIK POURANIK THEKE LOUKIK বৈদিক পৌরাণিক থেকে লৌকিক
বেদ, পুরাণ এগুলোর কোনওটিই দূর গ্রহের বিষয় নয়। দূরের করে রাখা হয়েছে। এতটাই দূর করে রেখেছি আমরা যে সেখানে পৌঁছোতে গেলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আর লৌকিক বা লোক ইতিহাস এতই কাছের যে আমাদের নজর তার পানে নামে না। এ সবের মাঝে হাজার প্রশ্ন, কথা, কাহিনি, দর্শন- তারই কিছু স্বাদ, তারই কিছু আহ্লাদ নিয়ে তৈরি এই যাত্রাপথ– বৈদিক পৌরাণিক থেকে লৌকিক।₹216.00₹270.00BOIDIK POURANIK THEKE LOUKIK বৈদিক পৌরাণিক থেকে লৌকিক
₹216.00₹270.00 -
SHREECHAITANYER PATHE PATHE শ্রীচৈতন্যের পথে পথে
পনেরো শতকের অস্থির বঙ্গদেশ। ধর্ম মানুষকে ধারণ করার বদলে কশাঘাত হানতে ব্যস্ত। পীড়ন ও সুবিধাবাদে অভ্যস্ত হিন্দু জনগোষ্ঠীর মানুষজন দলে দলে ধর্মান্তরিত হচ্ছে। চারিদিকে কেবল হিংসা, বৈরী, ও যন্ত্রণার ছবি। এমনই এক সময়ে পৃথিবীতে এলেন জগন্নাথ মিশ্র ও শচীদেবীর কনিষ্ঠ সন্তান বিশ্বম্ভর। ঐশী ইঙ্গিতে তাঁর আশেপাশে এসে হাজির হলেন পার্ষদবৃন্দ। খুলুঞ্চির বোল উঠল শ্রীবাস অঙ্গনে। ক্রমে ক্রমে সেই বোল আর সংকীর্তনের মধুর ধ্বনি বাংলা পেরিয়ে মাতিয়ে তুলল প্রায় গোটা দেশ। জাতপাতের বেড়াজাল ভেঙে মানুষকে ভালোবাসার মন্ত্র নিয়ে পথে নামলেন প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু। ভালোবাসার এই পথ কি ছিল কেবলই ধর্মীয়? তাঁর সাধন-পথ কি শুধুই বৈয়ব পন্থায় বাঁধা? শুধু কি বৈকুণ্ঠের তরে বৈয়বের গান! মনে তো হয় না। তাঁর এই পথ ছিল আর রহস্যময়। ছিল অন্য কোনও ঐশ্বরিক ইঙ্গিতের দিশারী। যার কারণে পথ চলছেন সচল জগন্নাথ– কণ্ঠে “হরের্নাম হরের্নাম হরের্নামেব কেবলম্”-আশ্বাসবাণী।₹248.00₹310.00SHREECHAITANYER PATHE PATHE শ্রীচৈতন্যের পথে পথে
₹248.00₹310.00 -
TUMI JEKHANEI JAO তুমি যেখানেই যাও
সব গল্পই ভালোবাসার গল্প। আর ভালোবাসায় পূর্ণতা অধরা বলেই তারা গহীন বিষণ্ণতার গল্প।কোনও চোখ-ধাঁধানো আবহে নয়, দৈনন্দিন যাপনের আনাচে-কানাচে, অযত্নে অবহেলায় থাকে যে ভালোবাসা, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কাহিনি।এই গল্পগুলিতে কোথাও রয়েছে পুরুষের একাকিত্বতা বা অপারগতা, আবার কোথাও রয়েছে নারীর বিপন্নতা বা নিজস্ব ঠিকানা খুঁজে পাওয়ার চেষ্টা, যাকে ভার্জিনিয়া উলফ বলেছেন, ‘আ রুম অব ওয়ান’স ওন’।প্রত্যেকের জীবনেই একটা নদী হয়ে ওঠার গল্প থাকে। পাঠক যদি গল্পগুলিতে সেই নদীর সন্ধান পান, সেই হবে লেখকের পুরস্কার।₹216.00₹270.00TUMI JEKHANEI JAO তুমি যেখানেই যাও
₹216.00₹270.00 -
DAYBODDHO দায়বদ্ধ
দেশ ভেঙে যায়। ভেঙে যায় মানুষ। ছিঁড়ে যায় শিকড়। জীবন থামে না। সময়ের চাকায় অভিশাপ লেখা থাকে। কাছের মানুষ দূরে সরে যায়। পিছন ফিরে তাকায় না আর। সময় হাঁপিয়ে যায়। সুড়ঙ্গের শেষ প্রান্ত। নরম আলো। তবু চোখ ঝলসে যেতে চায়। অনভ্যাস। দূরের মানুষ কাছে আসে। কখন যে নিজের হয়ে যায়! জীবন আঁকড়ে ধরে জীবনকে। কর্তব্যের দায় কখন যেন দায়িত্ব ছুঁয়ে ভালোবাসা হয়ে যায়। বয়ে চলে। আবহমান। কখনও রক্তের উত্তরাধিকার। কখনও-বা ভালোবাসার। এ গল্পে দেশ আছে, দেশভাগ আছে, পরবাস আছে। এ গল্প জীবনযুদ্ধের হাত ধরে থাকা ভালোবাসাটুকু। এ গল্প সুভাষিণীর, এ গল্প অমিতেশের, অনিন্দিতার, শঙ্কুর…। এ গল্প মানুষের।₹264.00₹330.00DAYBODDHO দায়বদ্ধ
₹264.00₹330.00 -
JADER TRITIYO CHOKKH NEI যাদের তৃতীয় চোখ নেই
দুটো অপরাধহীন চোখ,এক মূর্তিমান বিভীষিকা আগলেরাত্রির সম্মুখে নির্লিপ্ত প্রহসনে মগ্ন।আমি মধ্যগগন থেকে,হাসিমুখ দেখে যাই, সারাদিন সারারাত।ফিশফিশে শব্দের আড়ালেহলদে দাঁতের হাসি চেপে ধরে গলা।সন্তর্পণে ভেসে যায়—বিভীষিকা, দুটো অপরাধহীন চোখ, রাত্রি,নির্লিপ্ত আঙুল, ফরেনসিক, মৃত্যু, হেডলাইন,আইন ও লোহার শৃঙ্খল।সম্রাট জেগে নেই,রাত্রি দ্বিপ্রহরে বিচার ঘুমিয়ে আছে রাজদণ্ডের খোলসে।এখান সবাই মূর্তিমান রাক্ষস,সবাই জীবন্ত আত্মা।হ্যালোইনের আঁধার জ্বলে নিভে উঠছে নিয়ত।যাদের তৃতীয় চোখ নেই, তারা কিছু দেখতে পাইনি।দেখতে পায় না…₹152.00₹190.00JADER TRITIYO CHOKKH NEI যাদের তৃতীয় চোখ নেই
₹152.00₹190.00 -
DERI HOYE JAY দেরি হয়ে যায়
২০০৫ থেকে গল্প লেখা শুরু হলেও, প্রথম গল্প প্রকাশ পেতে-পেতে ২০১৭-১৮। এই ২০২৫-এ এসে প্রথম একক গল্প সংকলনের পাণ্ডুলিপিতে হাত দিতে গিয়ে দেখি, ভাঁড়ারে তেমন কিছুই নেই। বহু ঝাড়াই-বাছাই করে এগারোটি গল্প বেছে নিয়ে এই বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা থেকে নেওয়া বইয়ের নামটি বোধহয় ইতিমধ্যেই সার্থক: ‘দেরি হয়ে যায়’। গল্পহীন গল্পে বিশ্বাস নেই একেবারেই। আবার যে গল্পে নিজস্ব অভিজ্ঞতার কিছুমাত্রই নেই, সেরকম লেখাও আজ অবধি লিখতে পারিনি। আমারই অক্ষমতা। তাই এ-বইয়ের গল্পগুলি অনেকাংশেই আত্মজৈবনিক। অনেক চেনা মুখ লুকিয়ে রইল এ-বইয়ের দু-মলাটে। এ বই পড়ে পাঠক যদি কাউকে চিনে ফেলেন, তাহলে লেখকের কোনও দায় নেই। কিন্তু এ-বইয়ের লেখককে কিছুতেই চিনতে পারবেন না। কারণ, আমি লেখক নই। অনেক দেরি হয়ে গেছে।₹216.00₹270.00DERI HOYE JAY দেরি হয়ে যায়
₹216.00₹270.00 -
BISHPADABALI বিষপদাবলী
নিকষ অন্ধকারেও জ্বলে থাকে জোনাকি। ছোট্ট আলো, পথ দেখায় না; তবু— আছে। অস্তিত্ব আছে। আজকের দিনে কবিতাও কি তাই নয়? নিকষে কনকরেখা! এক তরুণের চেতনায় জেগে থাকা গাঢ় বিষাদের স্বরলিপি, সত্তরের নিভে যাওয়া আগুন, অস্তিত্বের ব্যর্থতা— এই সবকিছু থেকে যায় প্রথম বইয়ের পাতায় পাতায়।₹168.00₹200.00BISHPADABALI বিষপদাবলী
₹168.00₹200.00 -
CANVAS ক্যানভাস
নিকষ অন্ধকারেও জ্বলে থাকে জোনাকি। ছোট্ট আলো, পথ দেখায় না; তবু— আছে। অস্তিত্ব আছে। আজকের দিনে কবিতাও কি তাই নয়? নিকষে কনকরেখা! এক তরুণের চেতনায় জেগে থাকা গাঢ় বিষাদের স্বরলিপি, সত্তরের নিভে যাওয়া আগুন, অস্তিত্বের ব্যর্থতা— এই সবকিছু থেকে যায় প্রথম বইয়ের পাতায় পাতায়।₹168.00₹210.00CANVAS ক্যানভাস
₹168.00₹210.00 -
PRAKTAN SUNDORI প্রাক্তন সুন্দরী
বনের কোনও অমরত্ব হয় না। একটা সফল যৌবনে থাকে শৌর্য অথবা সৌন্দর্য। অথচ যৌবন অস্তমিত হতে লাগলে শঙ্কিত হয়ে ওঠে মানুষ!বাসি হতে যাওয়া ফুলের ভয় একটা ফেজ! সেই সময়ের গল্প নিয়ে গল্পগ্রন্থ ‘প্রাক্তন সুন্দরী’…₹184.00₹230.00PRAKTAN SUNDORI প্রাক্তন সুন্দরী
₹184.00₹230.00











