• JE JEKHANE DANRIYE যে যেখানে দাঁড়িয়ে

    ‘শেষেরকবিতা ‘ পড়েছে নাকি বঙ্কিম বাবুর” রজনী”, ‘বিষ বৃক্ষ ‘ পড়েছে? আবার বিদ্যাসাগর মশায়ের’ ভ্রান্তি বিলাস’! এই মোল্লার দৌড় ছিল শেক্সপিয়ার সাহেবের ‘কমেডি অফ এররস’ অব্দিএই তো সার্জারীর সময় কালে বাংলা ভাষার বিবর্তন বুঝতে পারলাম ।সেই বিদ্যাসাগর মশাই থেকে ধাপেধাপে বঙ্কিম বাবু হয়ে রবি বাবু।নইলে পড়েছি তো শুধু স্মরণ দাদার স্মার্ট বাংলা ভাষা।আহা! হোয়াট আ লাইন ! সাদামাটা লাইন গুলিতেই কি ব্যঞ্জনা ! ওই যে “বোতাম ঘর ” উপন্যাসে.. ” একদিন ঠিক এই বোতাম ঘরের সঙ্গে বোতামের মত আমি জুড়ে দেবো তোমার সমস্ত অস্তিত্ব কে ,মিলিয়ে দেবো আমার আপাত তুচ্ছ জীবনের সাথে সারাজীবনের মতো! ” আহা! জয় হোক বাংলা ভাষার,বাংলা সাহিত্যের।

    ১৮টি গল্প নিয়ে একটি অনবদ্য সংকলন।

     

    250.00 175.00
  • 2nd. Print NIGHAAT-NINAAD নিঘাত-নিনাদ (২য় মুদ্রণ)

    01

    তিব্বতি ভাষায় ‘সু খিম’ শব্দের অর্থ যা দাঁড়ায়, তা হল সুখী দেশ। ব্রিটিশদের উচ্চারণে যা সরকারি কাগজপত্রে হয়ে গিয়ছিল ‘সিকিম’। বাংলা কথাসাহিত্যে এই প্রদেশের ইতিহাস সম্পর্কে বিশেষ আলোকপাত করা হয়নি। এই বছর সিকিমের ভারতভুক্তির সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন হচ্ছে। অতএব, এই বছরই ভুলে যাওয়া সে সিকিমের লড়াইয়ের গল্প লিখতেই হত। নামের সঙ্গে ‘সুখ’ নামক অনুভূতিও হারিয়ে ফেলতে হয়েছিল এই প্রদেশকে। লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়ে ফের আর একবার দেশটিকে গড়ে তোলার আখ্যানই রচিত হয়েছে এই বইয়ে।

     

    350.00 245.00
  • AAPON MONER CHHAYA TOLE O ANYANYA আপন মনের ছায়াতলে ও অন্যান্য

    The Christmas fair in the city square featured charming stalls and horse-drawn carriages. Tanima indulged in steaming roast meat and potatoes in gravy—I joined her eagerly. She blissfully followed this with waffles and cream, leaving a delightful mess on her face as she savored each bite. After three hours of exploring, we returned to our room.

    250.00 175.00
  • LOUISE GLUKER KOBITA লুই গ্লুকের কবিতা

    স্প্যানিশ বা ফরাসি কবিতা বাংলায় অনুবাদের যে তাগিদ, ইংরেজি কবিতার ততটা নয়, তার কারণ অনেক সময় ধরেই নেওয়া হয় যে বাঙালি পাঠকেরা তো ইংরেজি পড়তে পারেন৷ কিন্তু কথাটা সর্বৈব সত্যি নয়৷ কলকাতা শহরের বাইরে, এমনকি বাংলাদেশেও অনেক পাঠক আছেন যাঁরা ইংরেজি পড়তে এখনও সেভাবে স্বচ্ছন্দ নন৷ লুই গ্লুকের সামগ্রিক লেখালিখি থেকে সাঁইত্রিশটি কবিতা বেছে অনুবাদ করেছেন এই সময়ের বাংলা কবিতার তরুণতম প্রতিনিধিদের অন্যতম মুখ দীপশেখর চক্রবর্তী৷ যে-কবিতা তাঁর ভালো লেগেছে, সেগুলোই নির্বাচন করেছেন অনুবাদের জন্য৷

    240.00 168.00
  • MEGHER PANDULIPI মেঘের পাণ্ডুলিপি

    স্বাগত হে অভি-আগত দল,

    সুর সুছন্দে কর সাধনা সফল;

    গুনীজন শ্রীচরণ পরশন লাগিয়া,

    জাগিল রে মন্দির রাঙ্গা ফাগে রাঙিয়া,-

    মৌন মুকের মুখে জাগাতে বানী।।

    550.00 385.00
  • TISTAGURI (তিস্তাগুড়ি)

    সাহিত্যে নবীন ও প্রবীণ কলমচিদের শ্রেষ্ঠ রচনার অন্বেষণে নবজাহাজ তিস্তাগুড়ি, রহস্যের ঘ্রাণ পাতায় মুড়ে এ বিশেষ সংখ্যা নির্মাণ করার চেষ্টা করেছে।

    290.00 203.00
  • SANGSAR JIBANE NARIR BHUMIKA সংসার জীবনে নারীর ভূমিকা

    জয়দেব এবার ক্লাস সেভেনে উঠল। এত সব দুঃখ-কষ্ট-গরিবিয়ানা, বইপত্র সব বছর পুরোনো কিনতে পারলেও রেজাল্ট কিন্তু সেকেন্ড ডিভিশনের নীচে কখনও যায় না। জয়দেব নিয়মিত ক্লাস করে। যতক্ষণ ক্লাসে থাকে, ততক্ষণ সময় শিক্ষকের পড়ানো পড়া মনোযোগ দিয়ে শোনে এবং তার খাতায় লিখে নেয়। স্কুলে সেদিন একটা ঘটনা ঘটে গেল। পরেশ ভদ্র বলে একটা ছেলে টিফিনের সময়ে জয়দেবের কাছে গিয়ে তাকে বলল— হাই!

    জয়দেব হঠাৎ এইরকম শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল— ভাই, আমাকে কিছু বলছ কি?

    ছেলেটি বলল— এখানে আর কেউ আছে তুমি ছাড়া?

    জয়দেব এদিক-ওদিক তাকিয়ে দেখল, ‘তাই তো, আমি ছাড়া আর কেউ তো নেই।’

    230.00 161.00
  • KNASAIPARER EKBOCHHOR কাঁসাইপারের একবছর

    বিভিন্ন ঋতুতে কাঁসাই নদীর রুপবর্ণনা কাহিনিটিকে সমৃদ্ধ করেছে, সেই সঙ্গে গ্রামের মানুষদের জীবনকথা, আঁচার আচরণ, কথাবার্তা, উপজাতিদের জীবনযাত্রা- এসব তিনি অসাধারণভাবে অঙ্কন করেছেন তাঁর এই উপন্যাসটিতে। শুধু তাই নয়, বাঁকুড়ার একটি গ্রামের ভাষা সেখানকার উপভাষা গ্রন্থটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও লক্ষ্যণীয় বিষয়।

    আজ থেকে কয়েক দশক আগের গ্রাম্য পরিবেশ ও রীতিনীতিকে লেখিকা জীবন্তভাবে আমাদের চোখের সামনে এনে  হাজির করেছেন। সেই আমলের বাল্যবিবাহের প্রবল প্রবণতাকে প্রতিহত করে কন্যাসন্তানের লেখাপড়া করার শপথ গ্রহণের মধ্যে লেখিকার দুঃসাহসিক মানসিকতা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।

    290.00 203.00
  • SWECCHA SOMMOHON স্বেচ্ছা সম্মোহন

    তবু কেন মনে হয়

    আর একটু থাকি-

    দেখে যাই আগুন পলাশ, নতুন শিশি-মুখ, বেবাক পৃথিবী।

    90.00 63.00
  • ITI AMI ইতি অমি

    06

    “মনের ঘরে মন যে আমার মন করেছে চুরি।

    মনের খেলাঘরে আজ মনের লুকোচুরি।”

     

    আমাদের মনের ভেতরে রয়েছে বেশ কিছু স্তর। ‘ইতি অমি’-র পাতায় পাতায় ধরা পড়েছে মনের বিভিন্ন বন্ধ কুঠুরিতে আমাদের অবাধ যাওয়ার আসার ছবি। মনের মধ্যে কবিতার নৌকো ভাসিয়ে অমিতাভ পৌঁছোতে চেয়েছে মনের ওপারে।

     

    এই বইয়ের একটি কবিতায় অমিতাভ লিখেছে—

    “মনের আমি, মনের তুমি, মন দিয়ে যায় চেনা।

    মনকে নিয়েই আজকে আমার বাজলো মনোবীণা।”

    আমরা কি নিজেদের সেই মনকে চিনি? সেই অচেনা মন কি আমাদের ঠিক মনের মতো? নিজেদের মনের মধ্যেই যে এই সমগ্র বিশ্ব জগৎ, তা কি আমরা জানি?

     

    এই কবিতার বইয়ে রয়েছে এক অচেনা অজানা মন-ভ্রমণ কাহিনির গল্পকথা। সেখানে কবি শব্দের ওপর শব্দ সাজিয়ে, কবিতার রং-মশাল জ্বালিয়ে পথ দেখিয়েছে নিজেকে, তোমাকে, আমাদের সবাইকে। কবি-মন নিজেকে খুঁজতে খুঁজতে নিজেকেই হারিয়ে ফেলেছে সবার মধ্যে। আবার, সবাইকে আপন করে নিয়ে সেই মন খুঁজে পেয়েছে ভালো থাকার এবং ভালো রাখার ঠিকানা, ভালোবাসার পথ ধরে। অমিতাভ লিখেছে—

    “মন তুই ভালো রাখিস, মন তুই ভালোবাসিস, মন তুই ভালো থাকিস।”

     

    যদি মন দিয়ে এই বইয়ের কবিতাগুলোতে ডুব দেওয়া যায়, তবে আমরা সবাই খুঁজে পেতে পারি সেই অতি পরিচিত কিন্তু অজানা পথের সন্ধান আমাদের নিজেদের গোপন মনকে চুরি করে।

    220.00 154.00

    ITI AMI ইতি অমি

    220.00 154.00
  • MRITYUR SAMNE RICKSHAW STAND মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড

    এই প্রাচীন শহরের উত্তর অংশের এক গলির ভেতর প্রায় ত্রিশ বছর আগে ঘটে যাওয়া নৃশংস জোড়া খুনের সাথে অদ্ভুত মিল পাওয়া যায় আজকের দিনে ঘটে যাওয়া পরপর দুটি জঘন্য হত্যাকাণ্ডের। প্রতি ক্ষেত্রেই মৃতদেহ উদ্ধার হয়েছে হাতে টানা রিকশার ভেতর। তবে কি ত্রিশ বছরের ব্যবধানে রক্ত তৃষ্ণায় মাতাল হয়ে একই খুনি পথে নেমেছে? তদন্তে নামে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দৃপ্তা ও তার লোকজন। পূর্ণিমা রাত, চাঁদ, যাত্রা ও হাতে টানা রিকশার অনুরণন নিয়ে এই কাহিনি ছড়িয়ে পড়েছে উত্তর কলকাতার পু্রোনো গলি ঘুঁজি আর বাড়ির আনাচে কানাচে। মৃত্যুর সামনে সত্যিই কি আমাদের জন্য অপেক্ষা করে এক রিকশা স্ট্যান্ড? আসুন উত্তর খু্ঁজি।
    330.00 231.00

Main Menu