• বিষাদ রঙের কাগজফুল ইত্যাদি BISHAD RONGER KAGOJPHOOL ITYADI

    রোদ ঝিকিমিকি একটা দিন অথবা চরাচর ভেসে যাওয়া চাঁদের আলো— এমতাবস্থায় বিষাদগ্রস্ত মন সম্ভবত খুব বেমানান। কিন্তু বিষাদ কি জানে, পৃথিবীর কোনপ্রান্তে, কখন কার মনের ভেতর মুহুর্তে উথালপাথাল হয়ে যাবে সব? জানেনা বোধ করি। তেমনই জানেনা মানুষের মনে কাগজফুলের রঙের মতো অত্যাশ্চর্য সুন্দরকে বিষাদের দোসর ভাবার ইচ্ছে কলকাঠি নাড়ে যেকোনো শর্তে।
    বিষাদের ধুলো-ধোঁয়া-কুয়াশার পরত সরিয়ে জানলা দিয়ে বেয়ে আসে কাগজফুলের ডাল। সেই ‘যেকোনো’ সময়কে আমরা একটি মুহুর্ত হিসেবে মনে রাখতে চাই, লিখে ফেলতে চাই সেই ক্ষণটুকুর ঐশ্বরিক অস্তিত্ব, আমাদের মনের ভেতরের ঝড় থেকে নিশ্চুপ চেয়ে থাকা— অমরত্ব দিতে চাই এই প্রত্যেকটি ঘটনাকে। এই চাওয়া থেকে জন্ম হয় একটি কবিতার, অথবা এই ইচ্ছেগুলোই একটা কবিতার ক্রমাঙ্ক অনুসরণ করে আলোর মতো। বিষাদ আমাদের কাছে হয়ে ওঠে আলোর কাঠি, সয়ে নিই, অভ্যাসে রেখে দিই… এবং একসময় বুঝে যাই বিষাদের আঁধার সত্যিই কাগজফুলের রঙের মতোই উজ্জ্বল হয়ে উঠছে। এটুকুই।

    160.00200.00
  • 2nd. Print NIGHAAT-NINAAD নিঘাত-নিনাদ (২য় মুদ্রণ)

    01

    তিব্বতি ভাষায় ‘সু খিম’ শব্দের অর্থ যা দাঁড়ায়, তা হল সুখী দেশ। ব্রিটিশদের উচ্চারণে যা সরকারি কাগজপত্রে হয়ে গিয়ছিল ‘সিকিম’। বাংলা কথাসাহিত্যে এই প্রদেশের ইতিহাস সম্পর্কে বিশেষ আলোকপাত করা হয়নি। এই বছর সিকিমের ভারতভুক্তির সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন হচ্ছে। অতএব, এই বছরই ভুলে যাওয়া সে সিকিমের লড়াইয়ের গল্প লিখতেই হত। নামের সঙ্গে ‘সুখ’ নামক অনুভূতিও হারিয়ে ফেলতে হয়েছিল এই প্রদেশকে। লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়ে ফের আর একবার দেশটিকে গড়ে তোলার আখ্যানই রচিত হয়েছে এই বইয়ে।

     

    280.00350.00
  • ALOR PANDULIPI আলোর পাণ্ডুলিপি

    এই পৃথিবীর কিছু মানুষ, যাঁরা অন্ধকার ঠেলে আলো এনেছেন। তাঁদের জীবন রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়েও যেন রূপকথা। আমরা যারা সহজে হেরে যাই, অজুহাত দিই পালিয়ে যাওয়ার— তাদের বেঁচে থাকার প্রেরণা দেয়। সেরকমই ২২টি কাহিনি নিয়ে এই বইটি রোলার কোস্টার রাইডের মতো রোমাঞ্চকর, যেখানে চড়ার পর আপনার মনে হবে লড়াইয়ের আগে এক ইঞ্চিও জমি ছাড়া উচিত নয়…
    200.00250.00
  • ALO-ANDHAKARE JAI

    • Author: Subhabrata Ray Chaudhuri
    • Cover Designer: Akshar Sanglap Printings
    136.00170.00

    ALO-ANDHAKARE JAI

    136.00170.00
  • TIN TIRIKKE SUNYO

    • Author : Arunasish Som
    • Cover Designer : Swarnabha Bera
    200.00250.00

    TIN TIRIKKE SUNYO

    200.00250.00
  • ALIKPUR CHRONICLES অলীকপুর ক্রনিকলস

    অলীকপুর ক্রনিকলস : সোমজা দাস
    সারাংশ : নয়ের দশকের শেষভাগ, সহস্রাব্দের শুরু।

    ঠিক এরকম সময়ে ছোট্টো এক মফস্বল শহর অলীকপুরের মানুষদের মনেও লেগেছিল ওয়াই টু কের আঁচ। বদলে যাওয়া সময়ের সঙ্গে মানুষ বদলাচ্ছিল, জীবনশৈলী বদলাচ্ছিল, বদলে যাচ্ছিল সামাজিক মূল্যবোধ। রাজনৈতিক পটভূমিও বদলাচ্ছিল চুপিসারে। তবু পুরোনো সহস্রাব্দের মায়াটুকু তখনও সস্নেহে ঘিরে ছিল অলীকপুরকে।

    তখনও ল্যান্ডফোন, লাল ডাকবাক্স, অডিয়ো ক্যাসেট, আর্চিস গ্যালারিতে মজে ছিল একটা গোটা তরুণ প্রজন্ম। পাড়ার মানুষ ছিল আত্মার আত্মীয়। সমাজমাধ্যমহীন জীবনে প্রেম আসত নিভৃতে। তখনও দ্বিধা থরোথরো আবেগ ছিল, প্রেমে ছিল নীরবতা। জীবনের গতি তখনও আজকের মতো এত দ্রুত হয়ে যায়নি। আর ঠিক সেই সময় দিয়ে বড়ো হয়ে উঠছিল দুটি মেয়ে, রুম্পি ও দেবযানী। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজেদের বদলে যেতে দেখছিল ধীরে ধীরে। রুম্পির বয়ানে বয়ে চলা এই কাহিনি সেই সম্পর্কের কথা বলে, সেই সময়ের এই কাহিনি শোনায়। অলীকপুরের এই কাহিনি আসলে সেই সম্পর্কের; বন্ধুত্ব, নির্ভরতা, বিশ্বাসের ভাঙা-গড়ার। আর! এ এক মিঠে প্রেমের গল্প। দুই দশকেরও বেশি সময় পুরোনো সময়কে ছোটো ছোটো ফ্রেমের কোলাজ গেঁথে তোলা হয়েছে সযত্নে। রম্য গদ্যের ছলে বুনে যাওয়া বারোটি পর্বের এক আশ্চর্য জার্নাল ‘অলীকপুর ক্রনিকলস’…

     

    191.00225.00
  • UPOTYAKA (2nd Edition)

    • Author: Deep Sekhar Chakraborty
    • Cover Designer: Deep Sekhar Chakraborty
    120.00150.00

    UPOTYAKA (2nd Edition)

    120.00150.00
  • PREM BARUD SHOBDO

    • Author: Anirban Chottopadhyay
    112.00140.00

    PREM BARUD SHOBDO

    112.00140.00
  • PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি

    01

    অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।

    256.00320.00
  • SAAT RONGER BHOY সাত রং-এর ভয়

    • Author: Shatarupa Nagpal
    • Cover Designer: Abhibrata Sarkar
    224.00280.00

Main Menu