-
DIARY DAY’S ডায়েরি ডে’জ
শব্দই ব্রহ্ম। নাকি স্বপ্ন! স্বপ্নের ভেতর ঘটে চলা অন্য ডায়মেনশন। অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে ফিরি আমাদের অগোছালো সময়ে। এ বই জুড়ে না-বলা কথার সারি। বাবা, মা, প্রেমিক, প্রেমিকা, অচেনা মানুষ, একটা চিলেকোঠাও প্রাণের বন্ধু হয়ে যায় এ জীবনে, একবারই। আমরা মুখচোরা মানুষেরা কেবল শব্দের বীজ বপন করি জোছনার খেতে। মনের ভেতর কথারা ফুটতে থাকে অনবরত। সে কথা সূর্যমুখী ফুল হয়ে উঠুক আমাদের জীবনে।
এ বইয়ের পাতা ওলটালে কেবল শিশিরের মতো নরম অনুভূতি না-ও হতে পারে, তবু ভালো লাগা ছড়িয়ে দিতে চাই। যে চাওয়ার ভেতর কেবল একটা জীবন আলো হয়ে থাকবে শিউলির মতো।
₹176.00₹220.00DIARY DAY’S ডায়েরি ডে’জ
₹176.00₹220.00 -
-
-
HAJAR RONGER CANVAS হাজার রঙের ক্যানভাস
- Author: Priyabrata Das
- Cover Designer: Arpan
₹176.00₹220.00HAJAR RONGER CANVAS হাজার রঙের ক্যানভাস
₹176.00₹220.00 -
BISHADPURUSH বিষাদপুরুষ
- Author: Teesta Chakraborty
- Cover Designer: Arpan
₹272.00₹340.00BISHADPURUSH বিষাদপুরুষ
₹272.00₹340.00 -
JE JEKHANE DANRIYE যে যেখানে দাঁড়িয়ে
‘শেষেরকবিতা ‘ পড়েছে নাকি বঙ্কিম বাবুর” রজনী”, ‘বিষ বৃক্ষ ‘ পড়েছে? আবার বিদ্যাসাগর মশায়ের’ ভ্রান্তি বিলাস’! এই মোল্লার দৌড় ছিল শেক্সপিয়ার সাহেবের ‘কমেডি অফ এররস’ অব্দিএই তো সার্জারীর সময় কালে বাংলা ভাষার বিবর্তন বুঝতে পারলাম ।সেই বিদ্যাসাগর মশাই থেকে ধাপেধাপে বঙ্কিম বাবু হয়ে রবি বাবু।নইলে পড়েছি তো শুধু স্মরণ দাদার স্মার্ট বাংলা ভাষা।আহা! হোয়াট আ লাইন ! সাদামাটা লাইন গুলিতেই কি ব্যঞ্জনা ! ওই যে “বোতাম ঘর ” উপন্যাসে.. ” একদিন ঠিক এই বোতাম ঘরের সঙ্গে বোতামের মত আমি জুড়ে দেবো তোমার সমস্ত অস্তিত্ব কে ,মিলিয়ে দেবো আমার আপাত তুচ্ছ জীবনের সাথে সারাজীবনের মতো! ” আহা! জয় হোক বাংলা ভাষার,বাংলা সাহিত্যের।
১৮টি গল্প নিয়ে একটি অনবদ্য সংকলন।
₹200.00₹250.00JE JEKHANE DANRIYE যে যেখানে দাঁড়িয়ে
₹200.00₹250.00 -
ECHOES OF THE PAST- A JOURNEY THROUGH THE SHADOWS OF THE HOLOCAUST
The Christmas fair in the city square featured charming stalls and horse-drawn carriages. Tanima indulged in steaming roast meat and potatoes in gravy—I joined her eagerly. She blissfully followed this with waffles and cream, leaving a delightful mess on her face as she savored each bite. After three hours of exploring, we returned to our room.
₹320.00₹400.00 -
-
MRITYUR SAMNE RICKSHAW STAND মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড
এই প্রাচীন শহরের উত্তর অংশের এক গলির ভেতর প্রায় ত্রিশ বছর আগে ঘটে যাওয়া নৃশংস জোড়া খুনের সাথে অদ্ভুত মিল পাওয়া যায় আজকের দিনে ঘটে যাওয়া পরপর দুটি জঘন্য হত্যাকাণ্ডের। প্রতি ক্ষেত্রেই মৃতদেহ উদ্ধার হয়েছে হাতে টানা রিকশার ভেতর। তবে কি ত্রিশ বছরের ব্যবধানে রক্ত তৃষ্ণায় মাতাল হয়ে একই খুনি পথে নেমেছে? তদন্তে নামে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দৃপ্তা ও তার লোকজন। পূর্ণিমা রাত, চাঁদ, যাত্রা ও হাতে টানা রিকশার অনুরণন নিয়ে এই কাহিনি ছড়িয়ে পড়েছে উত্তর কলকাতার পু্রোনো গলি ঘুঁজি আর বাড়ির আনাচে কানাচে। মৃত্যুর সামনে সত্যিই কি আমাদের জন্য অপেক্ষা করে এক রিকশা স্ট্যান্ড? আসুন উত্তর খু্ঁজি।₹264.00₹330.00MRITYUR SAMNE RICKSHAW STAND মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড
₹264.00₹330.00 -
ARKA 3 অর্ক ৩
শহরে একটা বিষাক্ত কীট ঢুকে পড়েছে। যার কামড়ে আহত অচেনা গলি থেকে রাজপথ। গাঢ় অন্ধকারের আড়াল থেকে আঘাত হানে সে। আর শিকারের অন্তিম আর্তনাদে সে ভাসতে থাকে সুখের সাগরে। ক্রুরতার নিরিখে সে প্রত্যেকবার নিজেকেই ছাপিয়ে যেতে চায়।এই অন্ধকারের বুক চিরে রুখে দাঁড়ায় অর্ক। অর্ক বেপরোয়া, একরোখা, অতিরিক্ত আত্মবিশ্বাসী। ভুলে ভরা প্রত্যেকটা পদক্ষেপ তাকে বারবার আছড়ে ফেলে বাস্তবের মাটিতে। কিন্তু যারা বারবার হেরে গিয়েও থামে না, তারাই প্রকৃত যোদ্ধা। তাই অর্কও একজন যোদ্ধা।শত্রুর বন্দুকের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দাঁড়িয়ে সমস্ত ভয়কে উপক্ষা করে যে হাসার ক্ষমতা রাখে সেই অর্ক। সেই ওয়ারিয়র। এত ক্ষমতা সত্ত্বেও সে কি পারবে তার শহরে ঢুকে পড়া অবাঞ্ছিত অতিথিকে আটকাতে! সিটবেল্ট বেঁধে নিন। রোলারকোস্টার রাইড শুরু হল বলে…₹280.00₹350.00ARKA 3 অর্ক ৩
₹280.00₹350.00 -
MUTHOY BHORA EKLA PRITHIBI মুঠোয় ভরা একলা পৃথিবী
কলেজের দিনগুলো আমাকে অহেতুক বড়ো করে তুলেছিল। শৈশবের স্মৃতি পুরোনো বন্ধুর মুখের মতো আবছা হয়ে যায়। বিচ্ছেদ আর বিচ্ছেদ, নীরবে চলে এসেছি নির্জন এক দ্বীপে। অথচ চারিদিকে জল নেই। অনন্ত শূন্যতা। এক কিশোরীর কথা লিখেছি যার বন্ধু ছিল কান্না। তার কথা লিখেছি। তার কথাই তো লেখা যায়। লেখাই আমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর খাদ থেকে জীবনের ঘাসজমিতে।₹152.00₹190.00MUTHOY BHORA EKLA PRITHIBI মুঠোয় ভরা একলা পৃথিবী
₹152.00₹190.00 -
TUMI JEKHANEI JAO তুমি যেখানেই যাও
সব গল্পই ভালোবাসার গল্প। আর ভালোবাসায় পূর্ণতা অধরা বলেই তারা গহীন বিষণ্ণতার গল্প।কোনও চোখ-ধাঁধানো আবহে নয়, দৈনন্দিন যাপনের আনাচে-কানাচে, অযত্নে অবহেলায় থাকে যে ভালোবাসা, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে কাহিনি।এই গল্পগুলিতে কোথাও রয়েছে পুরুষের একাকিত্বতা বা অপারগতা, আবার কোথাও রয়েছে নারীর বিপন্নতা বা নিজস্ব ঠিকানা খুঁজে পাওয়ার চেষ্টা, যাকে ভার্জিনিয়া উলফ বলেছেন, ‘আ রুম অব ওয়ান’স ওন’।প্রত্যেকের জীবনেই একটা নদী হয়ে ওঠার গল্প থাকে। পাঠক যদি গল্পগুলিতে সেই নদীর সন্ধান পান, সেই হবে লেখকের পুরস্কার।₹216.00₹270.00TUMI JEKHANEI JAO তুমি যেখানেই যাও
₹216.00₹270.00











