• 2nd. Print NIGHAAT-NINAAD নিঘাত-নিনাদ (২য় মুদ্রণ)

    01

    তিব্বতি ভাষায় ‘সু খিম’ শব্দের অর্থ যা দাঁড়ায়, তা হল সুখী দেশ। ব্রিটিশদের উচ্চারণে যা সরকারি কাগজপত্রে হয়ে গিয়ছিল ‘সিকিম’। বাংলা কথাসাহিত্যে এই প্রদেশের ইতিহাস সম্পর্কে বিশেষ আলোকপাত করা হয়নি। এই বছর সিকিমের ভারতভুক্তির সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন হচ্ছে। অতএব, এই বছরই ভুলে যাওয়া সে সিকিমের লড়াইয়ের গল্প লিখতেই হত। নামের সঙ্গে ‘সুখ’ নামক অনুভূতিও হারিয়ে ফেলতে হয়েছিল এই প্রদেশকে। লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়ে ফের আর একবার দেশটিকে গড়ে তোলার আখ্যানই রচিত হয়েছে এই বইয়ে।

     

    280.00350.00
  • JAO MEGH যাও মেঘ

    একজোড়া প্রেমের গল্প। নিটোল প্রেমের গল্প হবার ছিল। হল না। গালে টোল পড়ে গেল। প্রেমের হ্যাঁচকা টান। অমন শক্তি  আর কার আছে!

    প্রথম উপন্যাস–দীর্ঘ পরবাস শেষে বাড়ি ফিরেছে মেয়ে। লবণহ্রদ। উত্তরবঙ্গে ফেলে এসেছে সোনালি অতীত। পিছনে পা ফেলতে গেলে আজও মনের মাঝে রং-মশাল। চোখের পাতায় জলদ মেঘ। গাড়ি মেয়ের অবসেশন। সেই কোন ফিকে হয়ে আসা শৈশব থেকে। জাপটে ধরে আছে। নেশার মতো। আজও ছাড়তে পারল না। দৌড় শুরু করে গাড়ি। সামনের দিকে, নাকি পিছনে? অভিমুখ উত্তরবঙ্গ। কেন যেতে চায় সে? কোনও হিসাব মেটাবার আছে কি তার? নাকি শুধু একবার চোখের দেখা?

    দ্বিতীয় উপন্যাস- এ গল্পের শরীর জুড়ে আলিপুরদুয়ার। সোহাগী উত্তুরে হাওয়া। শীতের আদর। নিঠুর পরবাস। সম্বল শুধু জঙ্গলটুকু। পেছনে ঝলসানো দিন। প্রেয়সীর ঠোঁটে প্রত্যাখ্যান। তবু হাতছানি-ডাক! প্রহেলিকা। পথে কাঁটাতার। সরবে কখনও? একটা নরম ছেলেবেলা। গায়ে বাঘনখ! ক্ষতচিহ্ন। ডিসটার্বড চাইল্ডহুড। দরজায় পরাজয়। চোখ এড়ায় না। তৈরি বেয়নেট। পরাজয় বড় অমোঘ। সয়ে এলে অঙ্ক আসে। ভাগশেষ। একটা নড়বড়ে সাঁকো। একলা মেয়ে। সম্মোহিতের মতো হেঁটে চলা। নীচে সাঁই সাঁই জল। নদী। ওপারে কুয়াশা। নাকি মেঘ? শৈত্য! প্রিয় আজ দূরে। মাঝে মহাসমুদ্র। ফিরবে কি সে? অন্য কেউ চেয়ে নেবে তার মন? চাইলেই দেওয়া যায়? গোলকধাঁধা!

    288.00360.00

    JAO MEGH যাও মেঘ

    288.00360.00
  • AURANGAZEB: HINDUMANDIR DHWANGSA, DHARMANTARIKARAN O JIJIYA

    • Author : Subir Kumar Pal
    • Cover Designer: Abhibrata Sarkar
    296.00370.00
  • ANTARALE অন্তরালে

    অবিবাহিত সুবিমলবাবুর জীবনে শখ বলতে দুটো— জটিল গাণিতিক সমস্যার সমাধান করা, আর প্রতি রাতে গল্পের বই পড়া। সেদিন রাতে সুবিমলবাবু যখন বাথরুমে যাবেন, ঠিক তখনই ওঁর চোখে পড়ে এক নারী মূর্তি একটি অপূর্ব চিত্রকর্ম ফেলে দেয় রাস্তার ধারের পুরোনো একটি ডাস্টবিনে। গল্পের বই পড়ে ঘুমোতে যাবার সময় তিনি দেখেন অন্য আর এক নারীমূর্তি চিত্রকর্মটিকে ডাস্টবিন থেকে তুলে টর্চের আলোয় গভীরভাবে কী যেন পর্যবেক্ষণ করে চলেছে অনেকক্ষণ। বেশ কিছুদিন পর একই ঘটনা ঘটায় কৌতূহলবশত ডাস্টবিন থেকে চিত্রকর্মটি তুলে আনেন তিনি, আবিষ্কার করেন এক চাঞ্চল্যকর প্যাটার্নের যার নজির রয়েছে ইতিহাসে। নিজের ডাইরিতে লিখে রাখেন কিছু সংকেত। সন্দেহ করেন সবার অজান্তে, সবার অগোচরে কোথাও কিছু একটা ঘটে চলেছে, ঘটে চলেছে কিছু গভীর ষড়যন্ত্র। এরপর সুবিমলবাবু শরণাপন্ন হন গোয়েন্দা দিবাকর সেনের। চিত্রকর্মটি কি শুধুই একটি আর্ট পিস, নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে কোনও অপরাধের সূত্র? রহস্যের এই জট খুলতে দিবাকর সেনের সামনে আসতে থাকে একের পর এক চমকপ্রদ সত্য। চিত্রকর্মের রঙের আড়ালে কি লুকিয়ে রয়েছে মৃত্যুর গন্ধ? নাকি অন্য কিছু! পাঠক, আপনি কি প্রস্তুত এই রোমাঞ্চকর যাত্রাপথে পা রাখতে?
    296.00370.00
  • HARI PATRA O WUHANER OBHISHAP

    • Author:  Kishalaya Gupta
    • Cover Designer: Abhibrata Sarkar

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    312.00390.00

    HARI PATRA O WUHANER OBHISHAP

    312.00390.00
  • SHUNYE SHUNYO MILAILO… শূন্যে শূন্য মিলাইল…

    নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর,
    ভাসে ব্যোমে ছায়াসম ছবি বিশ্বচরাচর…
    বহে মাত্র ‘আমি আমি’— এই ধারা অনুক্ষণ॥
    সে ধারাও বদ্ধ হল,
    শূন্যে শূন্য মিলাইল,
    স্বামীজি বিরোচিত এই ‘সমাধি’-তে যেমন আছে মুণ্ডক উপনিষদের দার্শনিক নির্যাস, তেমনই রয়েছে বৌদ্ধ মহাযানপন্থী শূন্যদর্শন বা নাগার্জুনের মধ্যমককারিকার দার্শনিক নির্যাসও।
    যৎ শূন্যবাদিনং শূণ্যং ব্রহ্ম ব্রহ্মবিদাং চ যৎ।।
    যিনি শূন্যবাদীর শূন্য,
    তিনিই ব্রহ্মবাদীর ব্রহ্ম।
    এই উপন্যাসের মূল উপজীব্য ভারতীয় দর্শনের অমৃত সমান এই অন্তিম নৈতিক সিদ্ধান্তটিই। যা আদতে অবাঙ্মনসগোচরম্। কিন্তু যুক্তির দ্বারা সেই মহাপূর্ণশূন্যের মুক্তির সিদ্ধান্তে প্রমাণ সহ উপনীত হতে নির্বাণকে পার হতে হয়েছে ইউরোপীয় ও ভারতীয় দর্শনের যুক্তিতর্কের নানান রুক্ষ জ্ঞানপথ। যে অন্বেষণের শুরু হতে শেষ পর্যন্ত চিন্তাপ্রেমী অভিযাত্রীটির বিশ্বস্ত সাথি ও সারথি ছিল বিমূর্ত গণিততত্ত্ব।
    312.00390.00
  • BRITTYO বৃত্ত

    05
    ‘বৃত্ত’ উপন্যাসটি ভালোবাসার জয়গাথা। তাই শুরু থেকে শেষ, জীবনরসেই জারিত হয়েছে উপন্যাসটির এক একটি চরিত্র। মূলত তিন প্রজন্মের জীবন নামের ব্যালান্স শিট-টাকে মেলানোর খতিয়ানই এই ‘বৃত্ত’ উপন্যাস। শুধু কাহিনির পটবিন্যাসে উপন্যাসটির চরিত্রগুলো কখনও আবর্তিত হয়েছে ইংল্যান্ডে, কখনও কলকাতায়, কখনও-বা ঘাটশিলায়।
    ‘জীবন’ বলতে সব স্তরের মানুষের জীবনের কথাই বুনেছে ‘বৃত্ত’। সেই জীবনে একদিকে যেমন রয়েছে প্রতিদিনের চাওয়া-পাওয়া, লোভ, নীচতা; আবার তার ঠিক উলটো পিঠে সেই জীবনেই এসে মিশেছে নিখাদ প্রেম।
    চিরায়ত সেই প্রেমকে জিতিয়ে দিতে উপন্যাসের চরিত্রগুলো তাই কখনও ব্যক্তিস্বার্থে, কখনও-বা ত্যাগে, তিতিক্ষায় নিজেদের বারংবার ভেঙেছে; আবার ভাঙনের মুখে অস্তিত্বের শেষতম খড়কুটোকে আঁকড়ে নিজেদের আগলেছে, ভাঙা জীবনটাকে আবার গড়ে নিয়েছে পরম মমতায়। অনুভূতির নানান রংমিলান্তি খেলায় জীবনের সামনে অনাবিলভাবে শুধু জীবন-ই এসে দাঁড়িয়েছে এই ‘বৃত্ত’ উপন্যাসে। তাই মনের এই সূক্ষ্মাতিসূক্ষ্ম খণ্ডিত মুখগুলোই উপন্যাসটির এক একটা অক্ষর, এক একটা শব্দ। এই শব্দগুলোই উপন্যাসটির পাতায় পাতায় একে একে হয়ে উঠেছে নানা রং-এর সুতো। আর, সেই সুতো দিয়েই নিপুণভাবে বোনা হয়েছে ‘জীবন’ নামের উষ্ণ চাদরটি— যা পাঠককে ‘ওম’ দেয়; ‘জীবন’ শব্দটির প্রতি কিছুতেই হতাশ হতে দেয় না।
    312.00390.00

    BRITTYO বৃত্ত

    312.00390.00
  • ECHOES OF THE PAST- A JOURNEY THROUGH THE SHADOWS OF THE HOLOCAUST

    The Christmas fair in the city square featured charming stalls and horse-drawn carriages. Tanima indulged in steaming roast meat and potatoes in gravy—I joined her eagerly. She blissfully followed this with waffles and cream, leaving a delightful mess on her face as she savored each bite. After three hours of exploring, we returned to our room.

    320.00400.00
  • MOHABBAT CAFE

    There’s a café in the hills where people come when love feels unfinished.
    They arrive with unread messages, old playlists, and the memory of someone who left without closure. Tea gets cold. Rain keeps falling. And somewhere between shared silences and soft conversations, two people begin to feel less alone.
    Mohabbat Café is a modern love story about slow connections, gentle healing, and the kind of romance that doesn’t shout—it stays.

    320.00400.00

    MOHABBAT CAFE

    320.00400.00
  • সব চরিত্র বৈবাহিক SOB CHORITRO BOIBAHIK

    ভালোবাসার পর বিয়ে হোক বা বিয়ের পরে ভালোবাসা…দুইরকম ক্ষেত্রেই ভালবাসা ও বিয়ে পরস্পরের পরিপূরক হিসেবেই মানুষ ভেবে নেয়। অথচ অসংখ্য বিয়ে ভালোবাসার মুখ দেখতে পায় না। আবার বহু মানুষের ভালোবাসাও বিয়েতে রূপান্তরিত হতে পারে না।

    বহু ক্ষেত্রে দুই পরিবার, দুজন মানুষ বিয়েতে সম্মতি দিলেও ঠিক কোনওভাবে শেষ অবধি সেই বিয়ে আর হ​য়ে ওঠে না। এতে কার দোষ? কখনও ছেলের দোষ, কখনও মেয়ের, কখনও তাদের পরিবারের, কখনও-বা সমাজের, কখনও বা ঘটনাপ্রবাহ এবং সময়ের।

    এমনই বিয়ে ঠিক হওয়ার পরেও শেষ অবধি বিয়ে হ​য়ে ওঠেনি–এমন ভিন্নস্বাদের বেশ কিছু ছোটগল্প এই বইতে একত্রিত করা হ​য়েছে।

    336.00420.00
  • KALCHAKRA

    • Author : Arunasish Som
    • Cover Designer : Abhibrata Sarkar
    344.00430.00

    KALCHAKRA

    344.00430.00
  • GOYENDA: DIFFERENT ASPECTS OF BENGALI DETECTIVE LITERATURE (VOLUME 1)

    01

    The body of Bengali detective fiction, or Goyenda Sahitya, occupies a unique yet underexplored space in the larger landscape of global literary traditions, especially within genre fiction. This genre started in the late nineteenth century and grew throughout the twentieth century, reflecting a mix of cultural, historical, and intellectual influences that have shaped modern Bengali identity. Despite its significant output, ongoing popularity, and deep impact on Bengal’s socio-cultural imagination, Goyenda Sahitya remains largely overlooked in academic discussions.

    344.00430.00

Main Menu