• সাক্ষ্য দেওয়ার আগে SAKKHO DEOWAR AAGE

    কবিরা আসলে কে? তারা যখন কবিতা লেখে তখন কি আসলে জনতার আদালতে দাঁড়ায়? হাজার হাজার চেনা-অচেনা মুখের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলাই কি তার কর্তব্য? সে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাক্ষী। সে যা দেখেছে, যা শুনেছে তা বিবৃত করবে। সত্যকে মেলে ধরবে, যে সত্যকে আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে এড়িয়ে যেতে চাই একটুখানি সুখের জন্য। কিন্তু সত্য, তা সে যতই তীব্র হোক, যতই বিস্বাদ হোক, আমাদের পিছু ছাড়ে না। আমরা সত্যকে অস্বীকার করতে পারি, কিন্তু ত্যাগ করতে পারি না। এই অমোঘ জাল থেকে জীবদ্দশায় মুক্তির কোনো পথ নেই। We have to accept and deal with the Truth. At least to breathe and survive. কিন্তু কীভাবে? তাকে সম্যক জানার মাধ্যমে, চেনার মধ্য দিয়ে। সেই চেষ্টাই করেছি মাত্র এই বইটিতে। পাঁচটা মাত্র লাইন। কিন্তু সেই পাঁচটা লাইনই একটা আয়নার মতো আমাদের সামনে। আমরা কি চিনতে পারব সেই অন্তর্নিহিত, চিরন্তন সত্যকে, যাতে জীবনটা একটুখানি সহজ হয়?

    220.00 154.00
  • BOSONTO O BOUDHYAGAAN বসন্ত ও বৌদ্ধগান

    আমরা আসলে সবাই জানি, পরম করুণাময় বলে কেউ কোথাও আমাদের জন্য বসে নেই। তবু, তাঁর প্রতি আমাদের কী অমোঘ টান! এই টান থেকেই জন্মেছে আখ্যান৷ সৃষ্টি হয়েছে কবিতার। এবং এই টান থেকেই কখনো-কখনো তরুণ কবিরা তাঁকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন। তারা বলেন, উচ্চারণ করেন– ‘দয়াময় শুনুন, আমরা আপনার চেয়ে অনেক বেশি রোমান্টিক।’
    হ্যাঁ এমন সপাট একটি বাক্য অনায়াসে লিখে ফেলেছেন তরুণতম কবি অর্ঘ্যজ্যোতি দত্ত। ‘বসন্ত ও বৌদ্ধগান’ তাঁর প্রথম কবিতার বই। আর তাতেই রয়েছে এমনই সব অত্যুজ্জ্বল পঙ্‌ক্তি।
    ইতিহাস চেতনা, সাহিত্যের বোধ, ছন্দজ্ঞান, রসজ্ঞ মনন ও রাজনৈতিক দর্শন না-থাকলে কবি হওয়া দুষ্কর। অর্ঘ্যজ্যোতি দত্ত কিন্তু তা অর্জন করে ফেলেছেন তাঁর এই সামান্য জীবনেই। এবং সবচেয়ে মজার ব্যাপার, লুইপাদ থেকে রবীন্দ্রনাথ, অনায়াসে তিনি বিচরণ করেন সাবলীল স্পর্ধায়। যখন অর্ঘ্যজ্যোতি লেখেন ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান/ সবার উপরে সাবান সত্য! তাহার উপরে স্নান!’ তখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই, ভাষার খেলায় এবং লিটারারি সেন্সে, অর্ঘ্যজ্যোতিকে অস্বীকার কিছুতেই করা সম্ভব না।
    বাংলা বর্ণমালায় ৫২টি বর্ণ রয়েছে। বৎসরও নির্ধারিত হয় ৫২ সপ্তাহে৷ এবার আপনি, বসন্তের আবহে গাওয়া এই গ্রন্থেও ৫২টি বৌদ্ধগানে মনোনিবেশ করুন। আমরা নিশ্চিত, আপনি পরিশুদ্ধ হবেন। হবেনই।
    –রঙ্গন রায়
    220.00 154.00
  • JOLSOI

    • Author: D. Amitabh
    • Cover Designer: Nachiketa Mahata
    230.00 161.00

    JOLSOI

    230.00 161.00
  • SWABAK

    • Author : Bibekananda Chatterjee
    • Cover Designer: Santu Karmakar
    230.00 161.00

    SWABAK

    230.00 161.00
  • AKSHAR SANGLAP SAROD 1431 অক্ষর সংলাপ শারদীয়া ১৪৩১

    • Editor: Utpal Ballav
    • Sub-editor: Jay Pramanik
    • Cover Designer: Rituparna Khatua
    • Illustrator: Onkarnath Bhattacharya, AI
    230.00 161.00
  • SHAYTANER CHOKHE JOL শয়তানের চোখে জল

    চলার পথে ওদের ভাঙাচোরা ছোটোছোটো ঝুপড়িগুলো চোখে পড়লেও গ্রাহ্য করি না। ওদের চেহারাগুলো দেখে নাকে রুমাল দিয়ে পাশ কাটিয়ে দ্রুত চলে যাই।
    এটাই আমাদের সমাজ। বর্তমানে এভাবেই আমরা নিজেদেরকে গড়ে নিয়েছি। কিন্তু ওদের সংখ্যাও তো কম নয়। সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ এভাবেই অনাহারে অর্ধাহারে রোদ বৃষ্টি ঠান্ডাকে উপেক্ষা করে ঝুপড়িতে জীবন কাটিয়ে দিচ্ছে। ওদের উন্নতির জন্য কতটুকু আমরা চেষ্টা করেছি তা জানি না, কিন্তু নিজেদের সুবিধার্থে, নিজেদের আখেড় গোছাতে ওই সব নীরিহ না-খেতে-পরতে-পাওয়া মানুষগুলোকে আমরা ব্যবহার করে চলেছি। আর এ কাজ আজকের নয়, এ কাজ মানব সমাজের সূচনা পর্ব থেকেই। বর্তমানের আকাশ ছোঁওয়া উন্নত সভ্যতার যুগেও একই ধারায় বয়ে চলেছে।
    আমার উপন্যাস ‘শয়তানের চোখে জল’ সেইরকমই কিছু মানুষকে নিয়ে লেখা। যে মানুষগুলো সমাজের মূল স্রোত থেকে হারিয়ে গিয়ে কোনও এক আলটপকা খড়কুটো অবলম্বন করে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছে। তাদের মধ্যে থেকেই মাথাচাড়া দিয়ে উঠছে কোনও এক শক্তপোক্ত তরুণ। অদম্য সাহস, বুদ্ধি আর পেশির জোরে নিজেকে দলপতি হিসেবে গড়ে তুলছে। তারপর তাদেরই নিয়ে অন্ধকার সমাজে মিশে গিয়ে নিজের প্রাপ্য ছিনিয়ে নিয়ে সুখে থাকার চেষ্টা করে চলেছে।
    230.00 161.00
  • PARASHURAMER PROTYABORTON পরশুরামের প্রত্যাবর্তন

    পরশুরাম কে?
    দেবতা আর মানুষের মাঝে সেতু হয়ে যে অমর সে পরশুরাম, বিচারের অংশ হিসেবে যে নিষ্ঠুরতাকে ধারণ করে সে পরশুরাম, যে ক্ষত্রিয়দের ওপর ক্রুদ্ধ হয়ে ২১ বার তাদের ধ্বংস করেছিলেন সে-ই পরশুরাম।
    কিন্তু যদি সেই অসীম ক্রোধের অধিকারী, বিনাশের ধারক, অমরত্বের বরে বলীয়ান পরশুরাম ফিরে আসে কোনও আপন মানুষের নিকৃষ্টতার ক্রোধে বিহ্বল হয়ে, যদি পৃথিবীকে শুদ্ধ করার উপলক্ষ্যে তুলে নেয় সেই অমোঘ কুঠার।
    এবার কি তাকে প্রতিরোধে সক্ষম হবে অবসরপ্রাপ্ত গোয়েন্দা ঋষিকেশ?
    দীর্ঘ দশ বছর আগে জীবন ছিন্নভিন্ন করে দেবার প্রতিশোধ কি নিতে পারবে সে খুনিকে ধরতে পেরে?
    নাকি সে সেদিনের মতো আজও অমর? আজীবন অমর? আবার ফিরে ফিরে আসবে নতুন কোনও উদ্দেশ্যে।
    230.00 161.00
  • PRAKTAN SUNDORI প্রাক্তন সুন্দরী

    বনের কোনও অমরত্ব হয় না। একটা সফল যৌবনে থাকে শৌর্য অথবা সৌন্দর্য। অথচ যৌবন অস্তমিত হতে লাগলে শঙ্কিত হয়ে ওঠে মানুষ!
    বাসি হতে যাওয়া ফুলের ভয় একটা ফেজ! সেই সময়ের গল্প নিয়ে গল্পগ্রন্থ ‘প্রাক্তন সুন্দরী’…
    230.00 161.00
  • EK TIPU ONEK TIPU এক টিপু অনেক টিপু

    এই সংকলনে সব গল্পেরই নায়ক যে কিশোর, তার নাম টিপু৷ টিপু একজন নয়, হয়তো-বা টিপু নামের অনেক কিশোরের গল্প যাতে ভৌতিক, রহস্য, হাসি, রূপকথার পাশাপাশি কৈশোরের সেই সব সোনালি দিনগুলোর কথা ধরা আছে৷
    কিছু গল্প কিশোরভারতী সহ অন্যান্য পত্র পত্রিকায় প্রকাশিত, আবার এর পাশাপাশি অনেক নতুন গল্পও আছে৷
    টিপুর আশেপাশে যে চরিত্ররা ঘোরে তা যেন আমাদের ভীষণ পরিচিত৷
    টিপুরা খেলুক সবুজ মাঠে, স্বপ্ন দেখুক, অংক ভীতি দূর হোক৷
    টিপুদের এ গল্প সবার। কারণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে৷
    230.00 161.00
  • SANGSAR JIBANE NARIR BHUMIKA সংসার জীবনে নারীর ভূমিকা

    জয়দেব এবার ক্লাস সেভেনে উঠল। এত সব দুঃখ-কষ্ট-গরিবিয়ানা, বইপত্র সব বছর পুরোনো কিনতে পারলেও রেজাল্ট কিন্তু সেকেন্ড ডিভিশনের নীচে কখনও যায় না। জয়দেব নিয়মিত ক্লাস করে। যতক্ষণ ক্লাসে থাকে, ততক্ষণ সময় শিক্ষকের পড়ানো পড়া মনোযোগ দিয়ে শোনে এবং তার খাতায় লিখে নেয়। স্কুলে সেদিন একটা ঘটনা ঘটে গেল। পরেশ ভদ্র বলে একটা ছেলে টিফিনের সময়ে জয়দেবের কাছে গিয়ে তাকে বলল— হাই!

    জয়দেব হঠাৎ এইরকম শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল— ভাই, আমাকে কিছু বলছ কি?

    ছেলেটি বলল— এখানে আর কেউ আছে তুমি ছাড়া?

    জয়দেব এদিক-ওদিক তাকিয়ে দেখল, ‘তাই তো, আমি ছাড়া আর কেউ তো নেই।’

    230.00 161.00
  • EKALAVYER BANN

    • Author: Kishalaya Gupta
    • Cover Designer: Krishnendu Mondal
    240.00 168.00

    EKALAVYER BANN

    240.00 168.00

Main Menu