AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
প্রেম, বিরহ, আশা এবং বিষাদ- জীবনের প্রতিটি অনুভূতি যেন শব্দের খেলা হয়ে ধরা দিয়েছে এই কাব্যগ্রন্থে। ‘আমায় তুমি সামলে রেখো’ শুধুমাত্র কবিতার একটি সংকলন নয়, এটি অনুভূতির এক নির্জন ভ্রমণ যেখানে প্রতিটি কবিতা পাঠকের মনের সঙ্গে নিবিড় সংলাপে আবদ্ধ হয়।
এই বইয়ের কবিতাগুলো কখনও প্রেমের রোমাঞ্চ নিয়ে হাজির হয়, কখনও জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে, আবার কখনও এক নির্জন মানুষের একাকী পথচলার কথা ব্যক্ত করে। এই বই প্রেমের প্রথম স্পর্শ থেকে শুরু করে বিচ্ছেদের তীব্র যন্ত্রণায় ডুব দেয়। এতে আছে বৃষ্টিভেজা বিকেলের স্বপ্ন, একলা চাঁদনি রাতের বিষণ্ণতা এবং হারিয়ে যাওয়া স্মৃতির অশ্রুভেজা নৈঃশব্দ্য। বইয়ের প্রতিটি কবিতা এক-একটি মনের আয়না যেখানে পাঠক নিজের হারানো অনুভূতিগুলো খুঁজে পাবে। কখনও অজান্তেই মনের কোণে জমে থাকা দুঃখ ফুড়ে জল আসবে, আবার কখনও জীবনের অনিশ্চয়তার মাঝেও শান্তির পরশ পাওয়া যাবে।
‘আমায় তুমি সামলে রেখো’ সেই পাঠকদের জন্য যারা হৃদয় অনুভূতির গভীরে ডুব দিতে ভালোবাসে। প্রতিটি শব্দে, প্রতিটি পঙক্তিতে আছে এক সহজ অথচ গভীর গল্প, যা পাঠককে আরও একবার নিজস্ব অনুভবের জগতে ফিরিয়ে নিয়ে যাবে।
₹136.00₹170.00AMAY TUMI SAMLE REKHO আমায় তুমি সামলে রেখো
₹136.00₹170.00ROCKET ABHIJYAN রকেট অভিযান
ঘটনাবহুল ও বর্ণনাবহুল একটি কিশোর উপন্যাস ‘রকেট অভিযান’। ছত্রে ছত্রে রোমাঞ্চ। গ্ৰামের সাদাসিধে একটি ছোট্ট কিশোর পড়াশোনা ছেড়ে, পরিবার-পরিজন ছেড়ে, রোজগারের আশায় সুদূর মুম্বই শহরে পাড়ি দেয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আশ্রয় পায় জীবনে ফেলে আসা এক স্কুলে।সকলের মধ্যে একটি বিশ্বাস বাসা বেঁধে থাকে, গ্ৰামের মন্দিরে অমাবস্যার রাতে ভূতেদের আড্ডার আসর বসে।আসল রহস্য উদ্ঘাটন করে রকেট। এই রহস্য উদ্ঘাটনের রোমাঞ্চকর কাহিনি শিহরিত ও পুলকিত করে তুলবে সকলকে।₹136.00₹170.00ROCKET ABHIJYAN রকেট অভিযান
₹136.00₹170.00KHELAGHOR খেলাঘর
আপন বলে ভুলিয়ে রাখা মায়ায় জড়ানো এই জীবন জুড়ে আলোছায়া খেলা করে। সবই জানা, তবু মনের গতি রোধ করবে কে? আমি ও আমার ভাবনা নিয়ে তৈরি হয় স্বপ্ন সৌধ। তারপর, যখনঘুম ভাঙে- দেখি দাঁড়িয়ে আছি, নিজ হাতে গড়া অচেনা এক খেলাঘরে। তবুও খেলাঘর গাড়ি, খেলাঘর ভাঙি, তোমার এ বিশ্বময়, তারই এককোণে তোমার আমার রোজই দেখা হয়।
কখনও গড়া ইটের পাঁজরে ভালোবাসা মাথা কুটে, আবার দেখি ভাঙা ঘরেই, জোছনা খেলে ফুল ফুটে। সেই খেলাঘরেরই আভাস রইল বইটিতে।
₹136.00₹170.00KHELAGHOR খেলাঘর
₹136.00₹170.00DINANTER POTHIK দিনান্তের পথিক
দিনান্তের চার পথিক তার নিজ নিজ ভাবনা রেখে যেতে চায় লেখনীর মধ্যে। সে লেখায় আছে— শৈশবের সারল্য, যৌবনের আনন্দ, মধ্যবয়সের ভাবনা আর দিনান্তের হিসাব নিকাশ— যা, তাদের মনকে দেয় মুক্তির স্বাদ। অনেক কিছু পাওয়া, না- পাওয়ার ঊর্ধ্বে মন ঘুরে বেড়ায় স্মৃতির পাতায়। লেখনীর মাঝে কেটে যায় দিন। পথের আনন্দ কুড়িয়ে নেয়— দিনান্তের পথিক।₹136.00₹170.00DINANTER POTHIK দিনান্তের পথিক
₹136.00₹170.00TUMI ESO তুমি এসো
‘হিংসার কাছে হেরে গেলে মনের পরিমাপ নিয়ো,সন্ধ্যা নেমেছে যেখানে প্রদীপ জ্বালিয়ে দিয়ো।’এমন করেই কবি বিবেকানন্দ এই গ্রন্থে তার আবেগ ও কষ্টের ভাষাকে ব্যক্ত করেছে। আমাদের চেনা প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে অচেনা কত গল্প, অচেনা নানারকম স্মৃতি। ‘তুমি এসো’ এই কাব্যগ্রন্থে যেমন চতুর্দশপদী কবিতা দিয়ে পুরোনো ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের অচেনা কথা কিংবা প্রতিবাদের ভাষা; তেমনই ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের রূপকথা কিংবা শহরের সাধারণ মানুষের আর্তনাদের ভাষা। সব মিলিয়ে কবি বিবেকানন্দের এই নতুন কাব্যগ্রন্থ সাধারণ মানুষের হয়ে থাকুক।️₹136.00₹170.00TUMI ESO তুমি এসো
₹136.00₹170.00NAKSHTRA ALOY JONMOGRAM নক্ষত্র আলোয় জন্মগ্রাম
“…এ মাটি আকাশসব ওড়াউড়ি একদিন আশ্রয় চায়ডানা হয় ঘাসশেকড়ের কোলে,তাই ফিরে আসতে হয়।”জীবন প্রবাহমান। আমাদের আকাঙ্ক্ষাগুলিও সুপ্রসারিত। নিজস্ব জগতের আলোয় ব্যাপ্ত হয়ে আমরা শিকড়কে ভুলে যাই। সেই জন্মগ্রাম, সেই ধুলোমাখা শৈশব, কৈশোরের অনাবিল আনন্দ, প্রকৃতির মায়াময় স্পর্শ— এসব দূরে, বহুদূরে হারিয়ে যায়। অবহেলা, বঞ্চনা, যন্ত্রণায় পড়ে থাকে জন্মভূমি। অথচ যার আলোয় আলোকিত আমাদের নক্ষত্রময় আগামীর আকাশ, সভ্যতার বিকাশ, আমাদের নিভৃতে যে নাড়ির স্পন্দন বেজে চলে অনবরত, সেই অনন্ত বাঁধন ছিন্ন হয় না। এক অমোঘ টানে তাই ফিরে আসতে হয়। যেখানে সমাজ, সভ্যতা, রাষ্ট্রকেও প্রণত হতে হয়। আমরা নত হই গভীর শ্রদ্ধায়…“যতদূর চোখ যায় অজস্র প্রণাম ছড়িয়ে মাটির শরীরেজীবনের সব লেনদেন ভুলে প্রতিটি মুহূর্ত তাইমাটিতে প্রণত হই নিত্যদিন, প্রাণের মা আমার…”₹136.00₹170.00NAKSHTRA ALOY JONMOGRAM নক্ষত্র আলোয় জন্মগ্রাম
₹136.00₹170.00ASPHALTER ISTEHARE AVIGYANER SHESH BINDU অ্যাসফল্টের ইস্তেহারে অভিজ্ঞানের শেষ বিন্দু
সন্ধানীদৃপ্ত মুখর অসীমের দিক্চক্রবালে রৌদ্রময় কাণ্ডারীরা রোজ অর্ঘ্য রেখে যায়
অভিজ্ঞানের প্রোজ্জ্বল মৃগনাভি, আভা ছড়ায় দ্যুতিময় আত্মা
ক্লেদ বড়ো ঊর্ধ্বগামী, যত ভাল্ভ একমুখী ছিল, সব উলটোদিকে খুলে আসে বমনের বেগে, ঊর্ধ্বগামিতা উর্বর হয় না, উণ্মার্গগামিতার সংকলন হয়ে ওঠে–
প্রতিবিম্বেরা মুখ লুকোয় দু-হাতে মায়া আয়নার ভিতরে আলুথালু অবিমৃশ্যকারিতায়
যেসব মৃতেরা প্রিয় ছিলে আমার, তারা জানো কি চাঁদগুলো অবলুপ্ত হয়ে গেছে কিনা?
বীরভোগ্যা হয়নি মহাপ্রাণ দাস্যেরা
অমিতাচারী গথিক উপন্যাসেরা কেতাদুরস্ত হয়ে ওঠেনি
ঝাড়বাতির আলোর নীচেই বাবুবিলাস, মন্দিরে অনাহূত তুমি, হে মোর সভ্যতা!
কৃতজ্ঞ থাকি রোজ পানপেয়ালায় চুমুক দিতে পেরে, সাজিয়ে তুলি রোজকার তৃষা
ফাঁকা হয়ে যাওয়া পকেটে সস্তার হাটবারে কিনে আনি আনি অমৃতভাণ্ড এক।️
₹136.00₹170.00JIBON KOTHA জীবন কথা
জীবন কথা কাব্যগ্রন্থ জুড়ে রয়েছে জীবনের নানা স্বাদের কথা। সংসারের মারপ্যাঁচ থেকে প্রেমের ডালি, কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের শামিয়ানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এক দিকে যেমন ফুটে উঠেছে বঞ্চিত মেধাদের হাহাকার অন্যদিকে তেমন সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ষিতার যন্ত্রণা মুছে প্রতিবাদী নারী হয়ে উঠেছে ধর্ষক।₹136.00₹170.00JIBON KOTHA জীবন কথা
₹136.00₹170.00SROTOSWINI স্রোতস্বিনী
মাধুকরীর অন্বেষণ চলেছে নিরন্তরবিভ্রান্ত এ পরিব্রাজক মনতৃষাগ্নি হয়নি নিবারিতমরুপ্রান্তরে ঘুরে ফেরে সে একাকী, নির্জন!এই কবিতাগুলির জন্ম জীবনের নানা পরিস্থিতির সম্মুখীন হওয়ার মধ্য দিয়ে এগিয়ে চলা এবং নিজেকে সদর্থক চিন্তায় আলোকিত করার উদ্দেশ্যে।কখনও এক খেয়ালি মন যে প্রকৃতির মুগ্ধকরা শোভায় বিমোহিত, কখনও আধ্যাত্মিক চেতনায় আচ্ছন্ন, কখনও বিপরীত পরিস্থিতির মোকাবিলায় বিভ্রান্ত, কখনও স্বার্থপর, মুখোশধারীদের সাথে ছায়াযুদ্ধে ক্লান্ত আর কখনও একাকী নিজেকে আবিষ্কার এর মধ্যে সমাহিত— এ সবকিছুরই প্রতিফলন ধরা পড়েছে লেখার ছত্রে ছত্রে।উৎস থেকে মোহনা অবধি এক নদীর গতিপথের মতোই প্রবহমান জীবনের বহুমুখী রূপরেখা আঁকা আছে কবিতার ভাবে ও কথায় যা জীবনেরই উদ্যাপন।₹136.00₹170.00SROTOSWINI স্রোতস্বিনী
₹136.00₹170.00SUDDHU TOMAKEI BHALOBESE শুধু তোমাকেই ভালোবেসে
- Author: Bubai Chakraborty
- Cover Designer: ToTheSomewhere
₹136.00₹170.00SUDDHU TOMAKEI BHALOBESE শুধু তোমাকেই ভালোবেসে
₹136.00₹170.00NIRUDDESH SANGBAD JURE NABIKER DOL নিরুদ্দেশ সংবাদ জুড়ে নাবিকের দল
- Author: Siddhartha Sekhar Chakraborty
- Cover Designer: Manojit Nandi
₹136.00₹170.00KICCHU SAHAJ SANGLAP কিছু সহজ সংলাপ
- Author: Souradip Tarafder
- Cover Designer: Santu Karmakar
₹136.00₹170.00KICCHU SAHAJ SANGLAP কিছু সহজ সংলাপ
₹136.00₹170.00












